সিপিএম-এর প্রাক্তন বিধায়কের বাড়িতে গিয়ে বঙ্গ ধ্বনি কর্মসূচি পালন করলেন শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা দুই ব্লকের বুলানপুর বুথের শালবনী গ্রামে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের সাফল্যের খতিয়ান তুলে ধরে গ্রামবাসীদের হাতে উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। ওই গ্রামে বাড়ি সিপিএমের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ প্রসাদ দুলের। তিনি পাঁচবার বিধায়ক ছিলেন। শনিবার সিপিএম দলের প্রাক্তন বিধায়কের বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেন, তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সকলের সাথে কুশল বিনিময় করেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো।
সেই সঙ্গে তিনি সিপিএমের প্রাক্তন বিধায়ক ব কৃষ্ণ প্রসাদ দুলের হাতে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দেন ।শ্রীকান্ত মাহাতো বলেন কৃষ্ণপ্রসাদ দুলে গড়বেতা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম দল থেকে পাঁচবার নির্বাচিত হয়েছিলেন।ডি লিমিটেশনের ফলে গড়বেতা পশ্চিম ও গড়বেতা পূর্ব র্সংযুক্ত করার ফলে শুধুমাত্র গড়বেতা বিধানসভার রয়েছে। তাই কৃষ্ণপ্রসাদ দুলে আর ভোটে দাঁড়াননি। তিনি পাঁচ বার বিধায়ক থাকাকালীন ওই এলাকার মানুষের পাশে ছিলেন। তাই প্রাক্তন বিধায়ক এর গ্রামে গিয়ে তাঁর সাথেও তাঁর পরিবারের সকলের সাথে কথা বলেছি এবং তাদের কোন প্রয়োজন হলে আমাকে বলার জন্য প্রাক্তন বিধায়ক কৃষ্ণ প্রসাদ দুলে কে তিনি জানিয়েছেন বলে জানান।
দুজনে বেশ কিছুক্ষণ বসে কথা বলেছেন। বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন আমি শালবনি বিধানসভা কেন্দ্রের প্রতিটি মানুষের বিধায়ক। তাই প্রতিটি বাড়িতে যাওয়ার আমার অধিকার আছে। কে কোন রাজনৈতিক দল করে সেটা আমার কাছে বড় নয়। কারণ মানুষই আমার কাছে একমাত্র হাতিয়ার ।তাই প্রতিটি মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড চুলে দেওয়ার কাজ শুরু করেছি। যেভাবে প্রাক্তন বিধায়ক এর বাড়িতে গিয়ে সেখানেবিধায়ক শ্রীকান্ত মাহাতো শনিবার বঙ্গধ্বনি কর্মসূচি সারলেন তা দেখে এলাকার মানুষ খুশি ।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামে গ্রামে গিয়ে তিনি মানুষের সাথে কথা বলছেন তাদের অভাব-অভিযোগ মন দিয়ে শুনছেন।
সেই সঙ্গে তাদের অভাব অভিযোগ খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন আমি মানুষের পাশে ছিলাম আছি আগামীতেও থাকবো। সেই সঙ্গে তিনি বলেন বিজেপি বিভেদের রাজনীতি শুরু করেছে ।মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। তাই মিথ্যাবাদী বিজেপিকে আগামী বিধানসভা নির্বাচনে শালবনি বিধানসভা কেন্দ্র থেকে উৎখাত করার ডাক দেন সেই সঙ্গে তিনি বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে। আপনারা উন্নয়ন নিয়ে কোনো কিছুই ভাববেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দুয়ারে উন্নয়ন পৌঁছে দেবেন বলে বিধায়ক শ্রীকান্ত মাহাতো জানান।

Post a Comment