গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক পুরোহিত - The News Lion

গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক পুরোহিত



দি নিউজ লায়নঃ  গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিস এক পুরোহিতকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে জামালপুর থানা এলাকায়। ধৃতের নাম বিশ্বজিৎ অধিকারী ওরফে বুলু। জামালপুর থানার কুলিনগ্রামের গোপালতলায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, কুলিনগ্রামের হাটতলায় ওই গৃহবধূর বাড়ি। রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনার সময় ঘরে টিভি দেখছিলেন ওই গৃহবধূ।


 বাড়ির উঠান ঝাঁট দিচ্ছিল তাঁর ভাগ্নি। সেই সময় আচমকা ঘরে ঢুকে বুলু তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করে। বিছানায় ফেলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। গৃহবধূ প্রাণপণে বাধা দেন। ধাক্কা মেরে বুলুকে সরিয়ে দেন। তাঁর চিৎকার শুনে ভাগ্নি সেখানে ছুটে আসে। ভয়ে পালিয়ে যায় বুলু। কিছুদিন আগে বাড়িতে কাির্তক পুজো হয়।


 পুজোয় পুরোহিত ছিল বুলু। তাই, গৃহবধূ তাকে চিনে ফেলেন। পরে তিনি নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। রবিবার রাতে বাড়ি থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২১ ডিসেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নিের্দশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.