ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৫ - The News Lion

ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৫



দি নিউজ লায়নঃ   ডাকাত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতদের বাড়ি মেমারি থানার ভৈটা গ্রামে। পুলিস জানিয়েছে, রবিবার গভীর রাতে পালশিটে জাতীয় সড়কের কাছে একটি নির্জন জায়গায় কয়েকজন জড়ো হয়েছিল।


 খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই ৫ জনকে ধরা হয়। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, ছুরি, রামদা, লাঠি, লোহার রড, নাইলনের দড়ি প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। জাতীয় সড়কে যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় তারা সেখানে জড়ো হয়েছিল বলে অনুমান পুলিসের।


 সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২১ ডিসেম্বর ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.