ঝাড়গ্রামের গোবিন্দপুর জঙ্গলে ফের হাতির হামলায় এক জনের মৃত্যু - The News Lion

ঝাড়গ্রামের গোবিন্দপুর জঙ্গলে ফের হাতির হামলায় এক জনের মৃত্যু

 


দি নিউজ লায়নঃ    ঝাড়গ্রামের গোবিন্দপুর জঙ্গলে ফের হাতির হামলায় এক জনের মৃত্যু। রবিবার রাতে হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গোবিন্দপুর জঙ্গলে। মৃত ব্যক্তির নাম রবি মাহাতো,তার  বাড়ি ঝাড়গ্রাম  থানার গোলবাঁধি গ্রামে,তার আনুমানিক বয়স 50 বছর। রবিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের টিয়াকাটিতে মোরগ লড়াই দেখতে এসেছিলেন রবি।


 মোরগ লড়াই শেষ হওয়ার পর রবিবার সন্ধ্যা নাগাদ তিনজনে বাইকে  করে বাড়ি ফিরছিল। সেই সময় গোবিন্দপুর জঙ্গলে বাইকের সামনে একটি পূর্ণবয়স্ক হাতি  চলে আসে। ভয়ে ঘটনাস্থলে বাইক ফেলে তিনজন পালানোর চেষ্টা করে।  দুজন পালিয়ে গেলেও রবি মাহাতো হাতির সামনে পড়ে যায়। সেই সময় তাকে হাতি পা দিয়ে পিষে  শুঁড় দিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গী দু'জন কোনক্রমে প্রাণে বেঁচে যায়। পরপর হাতির হামলায় মৃত্যুর ঘটনায় ঝাড়্গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.