চালের উপর জাতীয় পতাকা - The News Lion

চালের উপর জাতীয় পতাকা




দি নিউজ লায়ন ; একটা চালের উপর খালি চোখে জাতীয় পতাকা একে তার উপর জয় হিন্দ লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুল্য বাগনানের খালোড়ের বাসিন্দা সুনিত খাড়া। মাত্র ৪৭ সেকেন্ডে এই কাজ করায় স্বীকৃতি মিলল সুনীতের। সোমবার রাতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের পাঠানো পদক ও সার্টিফিকেট হাতে পেয়েছেন সুনিত।


জানা গেছে ছোটবেলা থেকেই আকার প্রতি একটা ঝোঁক ছিল সুনিতের। শ্রমিক বিদ্যাপীঠ থেকে কমার্শিয়াল আট পাশ করে অংকন শিক্ষক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন এই যুবক। সুনিত জানায় ৩০ অক্টোবর একটা চালের উপর জাতীয় পতাকা একে তার ওপর জয় হিন্দ লিখেছিলাম। পরে সেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিই। 


১২ নভেম্বর ইন্ডিয় বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ আমাকে এই সুখবর দেয়। তারপরেই সোমবার রাতে স্বীকৃতি স্বরূপ হাতে পাই একটি পদক সার্টিফিকেট ও পেন। সুনিতের এর আগে তিনি চালের উপর হাওড়া ব্রিজ, মসুর ডালের উপর শিবলিঙ্গ এঁকেছিল। বর্তমানে তিলের উপরে আর বি আই চিহ্ন এঁকেছে। সেটিকে এশিয়া বুক অব রেকর্ডস এবং ওয়ার্ল্ড রেকর্ডসে পাঠানোর পরিকল্পনা করছে।


প্রসঙ্গত এর আগে বাগনানের পাতিনানের বাসিন্দা কলেজ ছাত্র রুপজিৎ শাসমল অড়হড় ডালের উপর জাতীয় পতাকা একে জয় হিন্দ ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম নথিভুক্ত করেছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.