দিল্লি ছারখার মমতাদি বারবার', স্লোগান তুলে মাঠে নামলো তৃণমূলের প্রমিলা ব্রিগেড - The News Lion

দিল্লি ছারখার মমতাদি বারবার', স্লোগান তুলে মাঠে নামলো তৃণমূলের প্রমিলা ব্রিগেড




দি নিউজ লায়ন ;  দিল্লি ছারখার , মমতা দি বার বার। এই স্লোগান কে সামনে রেখে নবাব নগরী লালবাগের মহিলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাংগঠনিক বৈঠক ও সেই সঙ্গে পিকনিক মঙ্গলবার। ভগবানগোলার পদ্মা নদীর চর আখেরিগঞ্জের এই পিকনিক কে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী শাহানাজ বেগম , মহকুমা তৃণমূলের মহিলা সভানেত্রী সাফিনা আলী প্রমুখ।


দলের রাজ্য নেতৃত্বের পরামর্শে বিধান সভা নির্বাচনের আগে দলের মহিলা কর্মী সমর্থকদের কাজে লাগাতে উদ্যোগ গ্রহন করেছে জেলা মহিলা নেতৃত্ব। সেই মোতাবেক জেলার পাঁচ টি মহকুমাতে দলের তৃস্তরের মহিলা নির্বাচিত সদস্য , ব্লক , অঞ্চল এবং বুথ নেতৃত্ব কে নিয়ে বৈঠক করা হবে। মুলত ওই বৈঠক আগামী বিধান সভা নির্বাচনে মহিলা নেতৃত্বের কৌশল কি হবে , কি ভাবে জেলার পঞ্চাশ শতাংশ মহিলাদের মন জয় করে দলের পক্ষে ভোট করান যায় তার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। 


এই পরিকল্পনার বাস্তব রুপ দিতে ব্লক নেত্রী কে মাথায় রেখে অঞ্চল স্তরে ১০ জন ১২ জনের এক একটি গ্রুপ তৈরী করে দেওয়া হচ্ছে। ছোট ছোট দলে বিভক্ত হওয়া মহিলা নেতৃত্ব পাড়ার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন গুলিকে মহিলাদের সামনে তুলে ধরবে। 


মুলত রাজ্য সরকার মহিলাদের জন্য যে সব উন্নয়ন প্রকল্প গ্রহন করেছেন সেই সব উন্নয়নের খতিয়ান মহিলাদের দিয়ে প্রচার করে মহিলা ভোটারদের মন পেতে চাইছেন। চলতে থাকা দলের বঙ্গ ধ্বনি কর্মসূচি শেষ হলেই মহিলা নেতৃত্বের এই কর্মসূচি জেলা জুড়ে শুরু করা হবে বলে দাবি করেন জেলা তৃণমূল মহিলা সভানেত্রী শাহানাজ বেগম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.