শিলিগুড়িতে ২০০ পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান
দি নিউজ লায়ন ; শিলিগুড়িতে ২০০পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান।গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলের ওপর ভরসা ৫০-৬০টি রাজবংশী পরিবারের।রবিবার চম্পাসরী অঞ্চলের শালবাড়ি এলাকায় দার্জিলিং জেলা তৃনমূল যুব সভাপতি কুন্তল রায়ের নেতৃত্বে তৃণমূলে যোগদান করে তারা। এদের প্রত্যেকের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার।
দার্জিলিং জেলা তৃণমূল যুব সভাপতি কুন্তল রায় জানান দীর্ঘদিন ধরেই পরিবারগুলো গেরুয়া শিবিরের ছিল। তবে সেখানে তাদের মর্যাদা দেওয়া হতো না। বিভিন্ন সমস্যায় তারা আমার কাছে আসে। পরবর্তীতে তারা আমার সঙ্গে যোগাযোগ করে তৃণমূলের যোগদানের ইচ্ছা প্রকাশ করে।
এদের মধ্যে রাজবংশী পরিবারসহ নেপালি বাঙালি অবাঙালি সকলেই রয়েছে। তারা জানায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশীদের জন্য প্রচুর কাজ করেছেন। তাছাড়া সমস্যা বিপদে সব সময় তৃণমূল নেতারা সহায়তায় এগিয়ে আসেন। তাই তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে কাজ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তাঁর হাতকে শক্তিশালী করতে চাই বলে জানান তারা।

Post a Comment