শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত বিধায়ক মৃগেন মাইতির - The News Lion

শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত বিধায়ক মৃগেন মাইতির






দি নিউজ লায়ন ;  বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সোমবার প্রয়াত হয়েছেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের দুইবার এর বিধায়ক তথা মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মৃগেন মাইতি। সোমবার রাতে কলকাতা থেকে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয় মেদিনীপুর শহরের সিপাই বাজারে তার বাস ভবনে। সোমবার তার বাড়িতে গিয়ে তার পরিবার বর্গ কে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


মঙ্গলবার তার মৃত দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর শহরের খাপ্রেল বাজারে তরুণ সংঘ ব্যায়ামাগারে ।সেখানে থাকে তরুণ সংঘ ব্যায়ামাগারে পক্ষ থেকে ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানানোহয়।এর পর মৃগেন মাইতির  মৃত দেহ নিয়ে যাওয়া হয় তার কর্মস্থল মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরে ফেডারেশন হলে।সেখানে তাকে বিজেপি,সিপিএম,সিপিআই,কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা ফুলের মালা দিয়ে শেষ  শ্রদ্ধা জানান। 


ফেডারেশন হলে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক,জেলা কমিটির নেতৃত্ব ও সাধারণ কর্মীসহ বিভিন্ন সরকারী কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। এরপরতার মৃত দেহ নিয়ে যাওয়া হয় মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে।সেখান থেকে মেদিনীপুর পৌরসভা হয়ে মৃগেন মাইতির মৃতদেহ নিয়ে যাওয়া হয়  মেদিনীপুর পদ্মাবতী শশান ঘাটে। 


সেখানে ইলেকট্রিক চুল্লিতে তার শেষকৃত্য সম্পন্ন হয় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে। শেষকৃত্যে উপস্থিত ছিলেন বিধায়ক দিনেন রায়, আশীষ চক্রবর্ত্তী, প্রদ্যোত ঘোষ ,তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা,নির্মাল্য চক্রবর্তী, জয়ন্ত মাইতি,বিশ্বনাথ পাণ্ডব,মৃগেনবাবুর ভাই  মৃগাঙ্ক মাইতি সহ তৃণমূলের কর্মী ও সমর্থকেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.