বাজার থেকে ফেরার পথে মহিলার ব্যাগ ছিনতাই
দি নিউজ লায়ন ; বাড়ির সামনেই মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা বাইকে করে এসেছিল বলে জানা গিয়েছে। মহিলার দাবি ব্যাগে টাকা, মোবাইল ফোন ছাড়াও ছিল রূপোর গহনা। সোমবারে ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জিহাটের ডুমুরজলা এলাকায়।এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয় এলাকার মানুষের মধ্যে। মণীষা মজুমদার নামের ওই মহিলা বলেন, কালকে আমি বাজার গিয়েছিলাম।
বাজার থেকে ফেরার পথে সোনার দোকানে ঢুকেছিলাম। সেখান থেকে রূপোর জিনিস কিনেছিলাম। জিনিসগুলো সব আমার ব্যাগেই ছিল। সেখান থেকে মিষ্টির দোকানে গিয়েছিলাম। সেখান থেকে টোটোয় করে বাড়ির কাছে গলির সামনে যখন এসেছি তখন তিনটি ছেলে একটি বাইকে করে যাচ্ছিল। সেই বাইকের মাঝখানে বসা ছেলেটি আমার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিতে যায়। ব্যাগটা আমি না ছাড়ায় টানতে টানতে আমাকে খানিকটা নিয়ে যায় তারা।
আমিও ছুটছিলাম বাইকের সঙ্গে। এরপর আমাকে মাটিতে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যায় ওরা। হাতে পায়ে চোট আগে আমার। এমন ঘটনা আমার জীবনে প্রথম ঘটল। ব্যাগে প্রায় দেড় হাজার টাকা ছিল। দামি চশমা, দামি মোবাইল, রূপোর একটা পায়ের তোড়া ও একটা আঙোট ছিল।
ছিনতাই করে নিয়ে যাওয়ার পর আমার চিৎকারে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই উদ্ধার করেন আমাকে। এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছি। এদিকে, পুলিশ সূত্রের খবর, গতকাল সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শুরু হয়েছে। কেউ এখনও ধরা পড়েনি।

Post a Comment