দেড় কেজি সোনার বিস্কুট আটক
দি নিউজ লায়ন ; গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি সোনার বিস্কুট উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ। শনিবার দুপুরে বালুরঘাট থেকে বুনিয়াদপুরগামী একটি ছোট গাড়িতে করে ওই সোনা গুলি ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ শহরের চৌপথি এলাকায় হানা দিয়ে ওই গাড়িটিকে আটক করে। এরপর তল্লাশি চালাতে উদ্ধার হয় ১২ টি সোনার বিস্কুট। যার ওজন ১ কেজি ৪০০ গ্রাম। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ৭৫ লক্ষ টাকা। এদিকে এই ঘটনায় এক মহিলা সহ মোট দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের মধ্যে একজনের নাম মিঠুন দাস(৩০) ও মহিলার নাম মানসি সরকার(পরিবর্তিত নাম)।
বয়স ৫০ বছর। ধৃত দু'জনের বাড়ি বালুরঘাট শহরের মঙ্গলপুরে৷ উদ্ধার হওয়া সোনা গুলো কোথা নিয়ে যাওয়া হচ্ছিল ও এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত আছে তা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

Post a Comment