এবার রানাঘাটে রাজীব বন্দ্যোপাধ্যায় এর পোস্টার
দি নিউজ লায়ন ; কলকাতার পর এবার নদিয়ার রানাঘাট তার আশেপাশে তৃণমূল নেতা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ও ব্যানার পড়ল। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে চাকদাহ ,কল্যাণী তে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়েছিল। লেখা ছিল "আমরা দাদার অনুগামী" বলে ব্যানার ফ্লেক্স দেখা গিয়েছিল। রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামেও ফ্লেক্স দেখা গেল এই প্রথম রানাঘাটে।
কলেজ এর কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে পৌর এলাকায় ১১ নম্বর ওয়ার্ডে এবং হবিবপুরে। ফেস্টুনে লেখা আমরা দাদার কর্মী ,কোথাও লেখা ,কাজের মানুষ কাছের মানুষ, রাজীব বন্দ্যোপাধ্যায় মনে আবেগ। কে বা কারা এই ব্যানার লাগিয়েছে তা অবশ্য বোঝা যাচ্ছে না। রানাঘাট পৌরসভার পৌরপ্রশাসক পার্থ সারথি চট্টোপাধ্যায় বলেন আমি শুনেছি।
এটা একধরনের নোংরামো খেলা। রানাঘাটে এর আগেও নোংরামো খেলা হয়েছে।কারা করছে কি জন্য করছে রানাঘাটের মানুষ জানে ।যারা করছে তারা মানসিক ভাবে তৃণমূলের সঙ্গে নেই।এমন নোংরামি খেলা করে ।এমন অভ্যাস আছে তাদের রানাঘাটের মানুষ জানে।

Post a Comment