এজেন্সিকে পয়সা দিলেই শহর জুড়ে ব্যানার লাগানো যায়, মন্তব্য মন্ত্রী অরূপ রায়ের
দি নিউজ লায়ন ; কলকাতার পর শহর জুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যানার পড়েছে হাওড়াতেও। এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যের আরেক মন্ত্রী দলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, "এজেন্সিকে পয়সা দিলেই সারা শহর জুড়ে, রাজ্য জুড়ে এমনকি সারা দেশ জুড়ে ব্যানার লাগানো যায়। কে কি ব্যানার লাগালো তাতে কিছু আসে যায় না। আমার কাজটাই আসল। প্রথম দিন থেকে দল করে আসছি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। দীর্ঘ দিন দীর্ঘ পথ অতিক্রম করেছি। কিন্তু কোনওদিন দলের বিরুদ্ধে এই ধরনের কথা বলিনি। মা'ও বলিনি। মাকে গালাগালিও দিইনি। যারা মাকে গালাগালি করে তাদের সম্বন্ধে কি বলব। যারা দলে পলিসি মেক করেন রাজ্য নেতৃত্ব এটা নিয়ে তারা চিন্তাভাবনা করবে। দলে নীতি নির্ধারণ শৃঙ্খলারক্ষা কমিটি আছে।
তারাই চিন্তাভাবনা করবেন এই বিষয় নিয়ে। দলে কে বেসুরো আর কে সঠিক সুরে কথা বলছেন এনিয়ে আমি আর কোনও বিতর্কিত মন্তব্য করতে চাইছি না। গতকাল যা বলেছিলাম সেটা বলেছিলাম কালকের জন্য। এখন দল আছে। দলীয় নেতৃত্ব আছেন। তারাই এসব নিয়ে ভাববেন। ভবিষ্যৎ বলবে আগামীদিনে কি হতে চলেছে। তবে, কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। যারা বুথে বুথে কাজ করেন সেইসব কর্মীরা আমাদের সম্পদ।
তাদের জন্যই দল আজ এই জায়গায় পৌঁছেছে। তারা সকলে ঐক্যবদ্ধ রয়েছেন।" সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরূপবাবু আরও বলেন, "দিলীপ ঘোষের মতো একজন উশৃংখল নেতা যদি কাউকে প্রশংসা করে সার্টিফিকেট দেন সেটা তাঁর ডিমোশান।"

Post a Comment