দুঃস্থ মানুষজনের পাশে দাঁড়াতে ১ টাকার ক্যান্টিন খুলে ফেললেন গৌতম গম্ভীর
দি নিউজ লায়ন ; দুঃস্থ মানুষজনের পাশে দাঁড়াতে ক্যান্টিন খুলে ফেললেন গৌতম গম্ভীর। ক্যান্টিন নিজের সংসদীয় কেন্দ্র পূর্ব দিল্লির দুঃস্থ জনসাধারণের সাহায্যে সস্তায় খাবারের বন্দোবস্ত করলেন তিনি। চালু করলেন ‘এক আশা জন রসোই’ ক্যান্টিন।। যেখানে মাত্র ১ টাকায় মিলবে খাবার।
বৃহস্পতিবার দিল্লির গান্ধীনগরের কৈলাস কলোনী বাস স্টপে চালু করলেন প্রথম ক্যান্টিনটি। প্রতিদিন দুপুর সাড়ে ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত চালু থাকবে এই ক্যান্টিন। এরপর অশোক নগরেও এরকম আরও একটি ক্যান্টিন খুলবেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার। সেটি চালু করা হবে সাধারণতন্ত্র দিবসে। সব মিলিয়ে পূর্ব দিল্লির ১০টি বিধানসভা এলাকায় অন্তত একটি করে ‘জন রসোই’ ক্যান্টিন চালু করার পরিকল্পনা রয়েছে গম্ভীরের।
জানা গিয়েছে, পুরো প্রকল্পটি চলবে গৌতম গম্ভীরের ফাউন্ডেশন ও সাংসদের ব্যক্তিগত আর্থিক অনুদানে। এটি পরিচালনা করতে কোনওরকম সরকারি অনুদান নেওয়া হবে না। গান্ধীনগরের এই ‘জন রসোই’ ক্যান্টিনে রয়েছে পুরোপুরি আধুনিক পরিষেবা। মাত্র ১ টাকায় পাওয়া যাবে খাবার। মেনুতে থাকবে ভাত, সবজির তরকারি ও মুসুর ডাল। এশিয়ার সবচেয়ে বড় পাইকারি জামাকাপড়ের বাজারগুলির অন্যতম গান্ধীনগরের বহু মানুষ এতে উপকৃত হবেন। একসঙ্গে বসে খেতে পারবেন ১০০ জন, তবে কোভিড–১৯ কথা মাথায় রেখে বর্তমানে মাত্র ৫০ জন সেখানে একসঙ্গে বসতে পারবেন।
গম্ভীর বলেন, ‘আমি সবসময় মনে করি, জাতি–ধর্ম–বর্ণ ও আর্থিক অবস্থা নির্বিশেষে প্রত্যেকেরই স্বাস্থ্যকর ও ভাল গুণমানের খাবার পাওয়ার অধিকার আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও লক্ষ্য দেশে যেন একজনও অনাহারে না থাকেন।

Post a Comment