বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যান হলেন চেতন শর্মা - The News Lion

বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যান হলেন চেতন শর্মা




নিজস্ব প্রতিনিধি ; রাত পোহালেই ক্রিসমাসের আনন্দে মাতবে গোটা বিশ্ব। তার আগেই ভারতীয় ক্রিকেটের নির্বাচক কমিটিতে হয়ে গেল বড়সড় রদবদল। বিশেষজ্ঞদের হট ফেভারিট প্রাক্তন ভারতীয় পেসার অজিত আগরকরকে টপকে নির্বাচক কমিটির চেয়ারম্যান হলেন আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন শর্মা।


ভারতের নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হয়ার দৌড়ে একেবারে শেষ বাজারে এসে বাজিমাত করলেন চেতন শর্মা। অপর  দুই নতুন সদস্য মনোনীত হলেন দুই প্রাক্তন ভারতীয় পেসার  আভে কুরুভিল্লা এবং দেবাশিস মোহান্তি। বৃহস্পতিবার এই তিন প্রাক্তন পেসারকে বেছে নিল অপর প্রাক্তন ভারতীয়  মদনলালের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি)। 


প্রসঙ্গত করোনা সারা বিশ্বকে থমকে দেওয়ার সময়কালেই গত মার্চেই সুনীশ যোশী এবং হরবিন্দার সিংহকে নির্বাচক কমিটিতে নিযুক্ত করা হয়েছিল।নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে সবদিক থেকেই  এগিয়ে ছিলেন অজিত আগরকর। কিন্তু লাস্ট ল্যাপে এসে শিকে ছিড়ল চেতন শর্মার। উল্লেখ্য ভারতের জাতীয় ক্রিকেট দলের হয়ে ২৩টি টেস্ট এবং ৬৫টি একদিনের ম্যাচ খেলেছেন চেতন। 


১৯৮৭ বিশ্বকাপে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব ছিল তার। প্রসঙ্গত হরিয়ানায় হয়ে মাত্র ১৬ বছর বয়সে তাঁর ক্রিকেটজীবন শুরু হয়। টেস্টে অভিষেক হয়েছিল ১৮ বছর বয়সে। বোর্ডের সংবিধান অনুযায়ী অন্যদের থেকে বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার  কারণেই চেয়ারম্যান হলেন চেতন।মোট ১১ জন প্রাক্তন ক্রিকেটারদের ইন্টারভিউয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল। 


পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে অজিত আগরকর এবং নয়ন মোঙ্গিয়াকে পিছনে ফেললেন কুরুভিল্লা।পূর্বাঞ্চলের ক্ষেত্রে রণদেব বসু ও শিব সুন্দর দাসকে হারিয়েছেন মোহান্তি। উত্তরাঞ্চলের ক্ষেত্রে চেতনকে শর্মা হারিয়েছেন মনিন্দার সিং, বিজয় দাহিয়া, অজয় রাত্রা এবং নিখিল চোপড়াকে। করোনা পরবর্তীতে ভারতের মাটিতে ক্রিকেট ফিরছে ইংল্যান্ড সিরিজ দিয়ে। সেই সিরিজের জন্য ভারতীয় জাতীয় ক্রিকেট দল বেছে নেবেন এই পাঁচ সদস্যের কমিটি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.