মেদিনীপুরের অমিত শাহ এর হাত থেকে বিজেপির পতাকা হাতে নিলেন শুভেন্দু অধিকারী
দি নিউজ লায়ন ; শনিবার মেদিনীপুর কলেজ মাঠে বিজেপি দলের পক্ষ থেকে এক বিশাল জনসভার আয়োজন করা হয় ওই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, উপস্থিত ছিলেন রাহুল সিনহা, ভারতী ঘোষ, অর্জুন সিং ,জ্যোতির্ময় সিং মাহাতো, স্বপন দাশগুপ্ত, লকেট চ্যাটার্জি সহ বিজেপির একাধিক নেতৃত্ব সাংসদ ও বিধায়কগণ।
ওই জনসভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী,তৃণমূলের বিধায়ক শীলভদ্র দত্ত, বিশ্বজিৎ কুণ্ডু, শ্রীমতি দিপালী বিশ্বাস ,সৈকত পাঁজা, সুকরা মুন্ডা, বনশ্রী মাইতি,সিপিএমের বিধায়ক তাপসী মন্ডল ,সিপিআই দলের বিধায়ক অশোক দিন্দা, কংগ্রেসের বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করেন সাংসদ সুনীল মণ্ডল,প্রাক্তন সাংসদ দশরথ তিরকে সহ প্রায় ৪০ জন শুভেন্দু অনুগামী তৃণমূল নেতা।

Post a Comment