ব্যাংক জালিয়াতির অভিযোগে গ্রেফতার - The News Lion

ব্যাংক জালিয়াতির অভিযোগে গ্রেফতার




দি নিউজ লায়ন ;  লক্ষাধিক টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দুর্গাপুর সাইবার সেল। দুর্গাপুরের বি-জোন ফাঁড়ির পুলিশ ও দুর্গাপুর সাইবার সেল যৌথভাবে এই ব্যাক্তিকে গ্রেপ্তার করে। ধৃত বিনোদ পাত্র একসময় বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের সাথে যুক্ত ছিল। ধৃতকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন পুলিশ আধিকারিকরা। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে যে রায়ের অভিযুক্ত বিনোদ জানিয়েছে দুর্গাপুরে  ৫০  জন সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত। ইতিমধ্যে বহু লক্ষ টাকা জালিয়াতি করেছে এই চক্র। নির্দিষ্টভাবে বিনোদ পাত্রকে ৫ লক্ষের বেশি টাকা ব্যাংক জালিয়াতির অভিযোগে পুলিশ গ্রেফতার করে। 


সোমবার ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়।বিনোদ কে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।সাইবার ক্রাইমের সাথে যুক্ত দুর্গাপুরের ৫০ জন ছাড়াও বাকি সবাইকে গ্রেপ্তার করবে পুলিশ বলে জানায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.