মুখ্যমন্ত্রীর জনসভা সমর্থনে মেদিনীপুরের হাতিহলকা গ্রামে তৃণমূলের বিশাল মিছিল
দি নিউজ লায়ন ; সোমবার মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওই সমাবেশকে সফল করে তোলার জন্য এবং সমাবেশে যোগদান করার আহ্বান জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা এলাকায় রবিবার সন্ধ্যায় প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ কে সঙ্গে নিয়ে মিছিল করেন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির নেতা মহম্মদ রফিক, তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সদর ব্লকের সভাপতি মুকুল সামন্ত,তৃণমূলের নেতা গণি ইসমাইল মল্লিক সহ আরো অনেকে।
তৃণমূল কংগ্রেসের নেতা মহম্মদ রফিক বলেন সোমবারের সমাবেশে হাতিহলকা থেকে দশ হাজারেরও বেশি মানুষ পায়ে হেঁটে মেদিনীপুর কলেজ মাঠে দিদির সমাবেশে যোগদান করবেন। তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা প্রমাণ করবেন তারা পশ্চিম মেদিনীপুর জেলায় দিদির পাশে রয়েছে দিদির সাথে থাকবে এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কে উপযুক্ত জবাব দেবে।

Post a Comment