সুশান্ত ঘোষকে এড়িয়ে গেলেন সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায় - The News Lion

সুশান্ত ঘোষকে এড়িয়ে গেলেন সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায়




দি নিউজ লায়ন ; প্রায় নয় বছর পর আদালতের নির্দেশে রবিবার একসময়ের প্রভাবশালী সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ তার নিজের এলাকা বলে পরিচিত চন্দ্রকোনা রোডে আসেন। রবিবার চন্দ্রকোনা রোডের পেট্রলপাম এলাকায় তিনি এক সভা করেন। ওই সভায় উপস্থিত ছিলেন সিপিএম দলের বিধানসভার পরিষদীয় দলনেতা বিধায়ক সুজন চক্রবর্তী ,বিধায়ক তন্ময় ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্বরা। চন্দ্রকোনা রোডের সভায় সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বিজয়পাল কেবলমাত্র উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।  


সিপিএম দলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক তরুণ রায় ওই সভায় উপস্থিত ছিলেন না। একসময় সুশান্ত ঘোষ ছিলেন সিপিএমের প্রাক্তন জেলা কমিটির সম্পাদক দীপক সরকারের ঘনিষ্ঠ। অপরদিকে তরুণ রায় ছিলেন সিপিএমের বর্তমান রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের ঘনিষ্ঠ। যার ফলে সিপিএমের বর্তমান জেলা কমিটির সাথে সুশান্ত ঘোষের মনোমালিন্য লেগেইছিল। 


তারপর কঙ্কাল কাণ্ডে নাম জড়িয়ে জেলে ছিলেন দীর্ঘদিন সুশান্ত ঘোষ। সেই সময় সুশান্ত ঘোষ একাধিকবার আদালতে গেলেও তরুণ বাবুকে সেভাবে  সুশান্ত ঘোষের পাশে দাঁড়াতে দেখা যায়নি। যখন লাল দুর্গ বলে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা, কেশপুর, শালবনী এলাকায় সিপিএম তাদের অস্তিত্ব হারাতে চলেছে।সেই সময় দেখা গেল জেলা সিপিএমের একাংশ সুশান্ত ঘোষের পাশে নেই। 


যার ফলে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সাথে জোট করে বামেরা যখন বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি কে টেক্কা দেওয়ার চেষ্টা শুরু করেছে ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলায় দেখা গেল উল্টো ছবি। কারণ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির একাংশ মন থেকে  সুশান্ত ঘোষ কে মেনে নিতে পারেনি। যেভাবে রাজ্য কমিটি সিপিএমের জেলা কমিটিকে অন্ধকারে রেখে সুশান্ত ঘোষ কে জেলা কমিটির সম্পাদক মন্ডলীতে ফিরিয়ে এনেছে এবং চন্দ্রকোনা রোডে সুজন চক্রবর্তীর মত নেতা কে পাঠিয়ে সভার আয়োজন করা হয়েছে তাতে ক্ষুব্দ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির একাংশ।  


যার ফলে সিপিএম দল কার্যত দুই ভাগে বিভক্ত বলে রাজনৈতিক মহলের অনুমান। তবে বিধানসভা নির্বাচনের মুখে চন্দ্রকোনা রোডের সভায় সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায় কে দেখা যায়নি। তরুণ রায় ওই সভায় না যাওয়ায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। জেলায় সিপিএম দলের একজন বিধায়ক নেই জেলার একটা পঞ্চায়েত সমিতিতে ও ক্ষমতায় নেই  বেশিরভাগ এলাকায় তৃণমূল ক্ষমতায় রয়েছে। 


ঠিক সেই সময় যখন বিধানসভা নির্বাচন আসন্ন তখন সিপিএম নেতাদের আড়াআড়ি হওয়ার ঘটনা  দলীয় কর্মীদের মনোবল শক্তিশালী হওয়ার বদলে দুর্বল হবে বলে সিপিএমের এক নেতা জানান। তবে বার বার ফোন করা সত্ত্বেও সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায় কে ফোনে পাওয়া যায়নি ।তবে রাজনৈতিক মহলে সুশান্ত ঘোষ ও তরুণ রায় কে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। 


এখন দেখার বিধানসভা নির্বাচনের আগে সিপিএমের এই দুই নেতা একসঙ্গে নির্বাচনী ময়দানে নামে কিনা। সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায় দলের নেতা সুশান্ত ঘোষের সভা এড়িয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে কি কারনে তরুণ রায়  ওই সভা এড়িয়ে গেলেন তা এখনো জানা যায়নি ,কারণ তিনি ফোন ধরেননি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.