সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেপ্তার প্রধান শিক্ষক - The News Lion

সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেপ্তার প্রধান শিক্ষক




দি নিউজ লায়ন ;    সরকারি চাকরি দেওয়ার নাম করে মহিলার কাছ থেকে ৬ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বুধবার রাতে উলুবেড়িয়া থানার পুলিশ সিদ্ধার্থ শংকর ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃত ব্যাক্তি কল্যানব্রত সংঘ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ধৃতকে বৃহস্পতিবার উলুবেরিয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।


জানা গেছে উলুবেড়িয়া দক্ষিণ গঙ্গারামপুরের বাসিন্দা সুরেখা দাস মন্ডল নামে জনৈক মহিলার সরকারি চাকরি পাওয়ার আশায় সিদ্ধার্থ শংকর ঘোষ দফায় দফায় ৬ লক্ষ ৫০ হাজার টাকা দেয়। অভিযোগ দীর্ঘ পায় ১০ বছর পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় এবং টাকা ফেরত না পাওয়ায় বুধবার মহিলা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।


 মহিলার অভিযোগ সরকারি চাকরি দেওয়ার নাম করে ২০১০ এপ্রিল মাসে অভিযুক্ত তার থেকে ২ লক্ষ টাকা দেয়। প্রতারিত মহিলার অভিযোগ এর পরেও ওই শিক্ষক তার থেকে আরো ১ লক্ষ টাকা দেয় এমনকি চাকরি না দিতে পারলে তার টাকা ফেরত দেওয়ার ব্যাপারে একটি লিখিত চুক্তি করে। মহিলার অভিযোগ ১০ অক্টোবর সিদ্ধার্থ শংকর ঘোষ তার হাতে একটি ভুয়ো প্যানেলের লিস্ট তুলে দেয়। 


মহিলার অভিযোগ এরপরে ইন্টারভিউ লেটার দেওয়ার নাম করে ধাপে ধাপে অভিযুক্ত প্রধান শিক্ষক আরো ৩ লক্ষ ৫০ টাকা তার থেকে হাতিয়ে নেয়। সুরেখা দাসের অভিযোগ এর পরও তার ডাক না আসায় তিনি শিক্ষককে চাপ দিলে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে তাকে একটি ইন্টারভিউ লেটার দেন।সেটি হাতে পাওয়ার পর তিনি বুঝতে পারেন সেটি ভুয়ো।


 মহিলার অভিযোগ এরপরে একাধিকবার তিনি টাকা ফেরত চাইলেও অভিযুক্ত তাকে টাকা ফেরত না দেওয়ায় বাধ্য হয়ে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।যদিও অভিযুক্তের দাবি তিনি মহিলাকে টাকা ফেরত দিয়ে দিয়েছেন। মহিলা মিথ্যে অভিযোগ করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.