বাসন্তীতে ২ টি নাবালিকার বিয়ে বন্ধ করলো পুলিশ ও চাইল্ড লাইন - The News Lion

বাসন্তীতে ২ টি নাবালিকার বিয়ে বন্ধ করলো পুলিশ ও চাইল্ড লাইন




দি নিউজ লায়ন ;  বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও চাইল্ড অভিযান চালিয়ে মুচলেখা নিয়ে বন্ধ করল ২ টি নাবালিকার বিয়ে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কলাহাজরার সরকার পাড়া এবঃ করমদিহি গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে কলাহাজরা সরকার পাড়া এবং করমদিহি  গ্রামের বাসিন্দা দুটি পরিবারের  দুইটি নাবালিকা কন্যার বিয়ে ঠিক করেছিলেন।


আর এই খবর গোপনে পেয়ে পুলিশ ও চাইল্ড লাইন অভিযান চালিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে মুচলেকা নিয়ে নাবালিকাদের বিয়ে বন্ধ করে দেয়।কলাহাজরা সরকার পাড়া নাবালিকার পরিবারের সদস্যদের পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা বুঝিয়ে সুজিয়ে এবং করমদিহি গ্রামের বাসিন্দা নাবালিকার পরিবারের সদস্যদের বুঝিয়ে সুজিয়ে মুচলেকা নিয়ে নাবালিকাদের বিয়ে বন্ধ করে দেয়।


তারা বুঝিয়ে বলে মেয়ের বয়স ১৮ বছর এবং ছেলের বয়স ২১ বছর পূর্ণ হলে তবেই বিয়ে দেওয়া যাবে।নাবালক ও নাবালিকার বিয়ে আইনত অপরাধ।পুলিশ ও চাইল্ড লাইন জানান গোপনে খবর পেয়ে দুটি গ্রামে অভিযান চালিয়ে দুটি নাবালিকার বিয়ে বন্ধ করে দেওয়া হয় মুচলেকা নিয়ে।পাশাপাশি এ বিষয়ে তাদের সচেতন করে তোলা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.