মালদায় ফের বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার পাচারকারী
দি নিউজ লায়ন ; ২৪ ঘণ্টার মধ্যে মালদায় ফের উদ্ধার লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে কালিয়াচকের জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের বিবিগ্রাম এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আসগার আলি। তার বাড়ি কালিয়াচক থানার জালুয়াবাথাল এলাকায়। অভিযুক্ত ওই পাচারকারী এদিন গভীর রাতে কালিয়াচক থেকে ওই ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে পাচার করছিলো। কিন্তু তার আগেই পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিবিগ্রাম এলাকা থেকে অভিযুক্ত ওই পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে।

Post a Comment