পাচামি কয়লা প্রকল্পের সমীক্ষার কাজ শুরু করে দিলো বীরভূম জেলা প্রশাসন - The News Lion

পাচামি কয়লা প্রকল্পের সমীক্ষার কাজ শুরু করে দিলো বীরভূম জেলা প্রশাসন




দি নিউজ লায়ন ;  ডেউচা - পাচামি কয়লা প্রকল্পের সমীক্ষার কাজ শুরু করে দিলো বীরভূম জেলা প্রশাসন। ইতিমধ্যে পাঁচামি এলাকার  ২৫ জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।  প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার আর্থিক মানচিত্র বদলে যাবে, কি কি সুফল পাওয়া যাবে, কয়াল শিল্প থেকে মূলত এলাকার মানুষ কে সঠিক ভাবে বোঝানোর কাজ করবে কমিটি। সম্পূর্ণ বিষয়টি তদারকি করবেন বীরভূমের জেলাশাসক বিজয় ভারতী। 


তিনি জানিয়েছেন ,  সমীক্ষা প্রাথমিক স্তরে রয়েছে। এলাকার সকল মানুষের সাথে কথা বলা হবে প্রকল্পকে বাস্তবায়িত করতে হবে। জেলাশাসক অনুরোধ করেন, আদিবাসী মানুষরা যাতে কোনভাবে অপপ্রচারের ফাঁদে পা না দেয় সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যে দুদিন আগে একটি গ্রামে প্রশাসনের তরফে স্থানীয় মানুষদের সাথে কথা বলার জন্য সভা করা হয়। 


 বিষয়টি নিয়ে বীরভূমের জেলা শাসক জানান, এলাকার বাসিন্দাদের কোনভাবে আতঙ্কগ্রস্থ হবার কোন কারণ নেই।এতবড় প্রকল্প বাস্তবায়িত করার জন্য  যে পরিকল্পনা মাফিক সমীক্ষার প্রয়োজন ধাপে ধাপে ঠিক সেভাবেই সমীক্ষা করা হবে। প্রকল্প বাস্তবায়িত করতে মানুষের সাথে কথা বলতে এলাকায় যাবেন বীরভূমের জেলাশাসক বিজয় ভারতী এবং পুলিশ সুপার শ্যাম সিং।


 মুখ্যমন্ত্রী  বীরভূম জেলা সফরে এসে ঘোষণা করেছিলেন ডেউচা পাচামি কয়লা শিল্প প্রকল্পের পরিকল্পনা।বেশ কিছু দিন পর কেন্দ্রের তরফে দেওয়া হয় সবুজ সংকেত। কেন্দ্রের ছাড়পত্র আসার পরেই তৎপর হয় রাজ্য প্রশাসন কয়লা শিল্পকে বাস্তব রূপ দেবার জন্য।  মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই শিল্প বাস্তবায়িত হলে অন্তত দশ লক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান হবে।বীরভূমের জেলাশাসক জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী অনুলিপি তাদের হাতে তুলে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.