নাড্ডা ইস্যুতে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বললেন রাজ্যপাল - The News Lion

নাড্ডা ইস্যুতে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বললেন রাজ্যপাল




দি নিউজ লায়ন ;   বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ি বহরে হামলার ঘটনায় এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রত্যাহারের  দাবি তুললেন রাজ্যপাল জদীপ ধনকর। 


বৃহস্পতিবার ডায়ময়ন্ডহারবার যাওয়ার পথে নাড্ডার গাড়ির কনভয়ে হামলার ঘটনায়   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি যখন দিল্লি যাই, তখন ওরা আমার সঙ্গে কি করে? যখনই আমরা দিল্লি যাই, তখনই ওরা আমাদের ঘেরাও করে।  তিনি বলেন, এমনিতেই বিজেপির র‍্যালিতে লোক হয়না। তাই মিডিয়ার লাইমলাইট ঘোরানোর জন্য একাজ করেছে। পুরোটাই বিজেপির নাটক। 


 মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যপাল বলেন, আমি সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ নিয়েছি। মাননীয়া মুখ্যমন্ত্রীরও সাংবিধানিক দায়িত্ব আছে। একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী কী করে এমন মন্তব্য করতে পারেন? গত কালকের হামলা গণতন্ত্রের পক্ষে লজ্জা। অবিলম্বে মন্তব্য প্রত্যাহার করুন মুখ্যমন্ত্রী। উনি ক্ষমা চাইলে ওর সম্মানই বাড়বে। স্বাভাবিকভাবেই রাজ্যপালের এই মন্তব্যে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত যে বাড়বেই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.