মহিলার কাছ থেকে ২ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে পালালো দুই দুষ্কৃতী - The News Lion

মহিলার কাছ থেকে ২ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে পালালো দুই দুষ্কৃতী




দি নিউজ লায়ন ;   প্রকাশ্য রাস্তায় দিনেদুপুরে অভিনব কায়দায় কেপমারির ঘটনা ঘটল হাওড়ার শিবপুর থানা এলাকায়। অভিযোগ, এক পথচলতি মহিলার থেকে সাহায্য চাওয়ার অছিলায় ২ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে পালালো দুই কেপমার। মহিলার গলার সোনার চেন, হাতের বালা ও তিনটি আংটি কেপমারি হয়। শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 


তদন্তে নেমেছে পুলিশ। এদিন পথচলতি ওই মহিলার কাছে সাহায্য চেয়ে তার সর্বস্ব হাতিয়ে নিয়ে পালায় দুই দুষ্কৃতী। প্রায় ২ লক্ষ টাকার গহনা লোপাট গেছে বলে দাবি মহিলার ছেলের। হাওড়ার শিবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।সকালে শিবপুরের সন্ধ্যাবাজার এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা প্রসঙ্গে মহিলার ছেলে হেমন্ত কুমার শর্মা জানান, মা হাওড়া ময়দান থেকে সন্ধ্যাবাজারের দিকে যাচ্ছিলেন।


 পথে রাস্তায় আলাপ জমিয়ে মায়ের কাছে কিছু সাহায্য চাওয়ার নাম করে এক  কেপমার গল্প ফাঁদে। ইতিমধ্যেই সেখানে চলে আসে কেপমারের আরও এক সঙ্গীও। এরপর দুজনে মিলে ভুল বুঝিয়ে কেপমারি করে মায়ের সব সোনার গয়না হাতিয়ে নিয়ে এরা চম্পট দেয়। ঘুরে আসছি বলে এরা মাকে অপেক্ষা করতে বলে ওই এলাকা থেকে চম্পট দেয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও তারা সেখানে ফিরে না আসায় মা আমাকে ফোন করে ডাকেন। 


গোটা ঘটনাটি থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্রী অ্যাপার্টমেন্টের একটি বেসরকারি ব্যাঙ্কের সামনে। প্রায় ২ লক্ষ টাকা মূল্যের  গহনা খোওয়া গেছে। প্রতারিত বাসন্তী দেবী শর্মা থানায় অভিযোগ দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.