গঙ্গা সাগর মেলা প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের বিদ্যুত মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়
দি নিউজ লায়ন ; মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের গঙ্গাসাগর মেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্রোপাধ্যায়।পাশাপাশি ২০২১ এ গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের কাছে বড়ো চ্যালেঞ্জ।ফলে মেলায় কোন খামতি রাখতে চাচ্ছে না রাজ্যের প্রশাসনের অধিকর্তারা।হাতে মাত্র কয়েকদিন বাকি,তার মধ্যে কোনো কিছু খামতি যাতে না থাকে তড়িঘড়ি গিয়ে পৌঁছলেন গঙ্গাসাগরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও সাগর কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা।
এদিন প্রথমে গঙ্গাসাগরের মধ্যে প্লাস্টিক বর্জন করার জন্য সমস্ত দোকানদারদের কাছ থেকে প্লাস্টিকের দ্রব্যাদি নিয়ে কাগজের প্যাকেট তাদের হাতে তুলে দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। গঙ্গাসাগর মেলা কে প্লাস্টিক মুক্ত করার আহ্বান জানালেন মন্ত্রী। এরপর বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করে বলেন গঙ্গাসাগর মেলায় এবার কোন বিদ্যুৎ ঘাটতি হবে না।
সার্বিক ভাবে বিদ্যুতের যে চাহিদা আছে,তার চেয়ে বেশি বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হচ্ছে।গতবারে ৪.৭৪ এমভিএ ছিল।এবার সেটি ৫.৫৮ এমভিএ ডিম্যান্ড আছে।তবে রুদ্রনগর থেকে সাগর পর্যন্ত আন্ডার গ্রাউন্ড কেবল নিয়ে যাওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে।এছাড়া সাগর,নামখানা,কাকদ্বীপে ৯৯ টি লোকেশনে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন গতবার গঙ্গাসাগর মেলায় বিদ্যুৎতের খরচ হয়ে ছিল ৭৪৭.৫ লাখ টাকা।তবে এবছর একটু কম খরচ হবে ৬৬০.৫ লাখ টাকা।পাশাপাশি গঙ্গাসাগর মেলাকে গ্রীণ গঙ্গাসাগর করে তুলতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এছাড়া কোভিডের কথা মাথায় রেখে ১০ লক্ষ মাক্স রাখা হচ্ছে এবং প্রতিদিন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে স্যানিটাজার করা হবে।মেলা প্রাঙ্গণে ৩ টি অস্থায়ী কোভিড হোম থাকবে।

Post a Comment