মেদিনীপুর শহরে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তি মিছিলে হাজার হাজার মানুষের সমাগম - The News Lion

মেদিনীপুর শহরে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তি মিছিলে হাজার হাজার মানুষের সমাগম




দি নিউজ লায়ন ; মঙ্গলবার মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ডাকে বঙ্গধ্বনি কর্মসূচির সমাপ্তি মিছিলের আয়োজন করা হয়। ওই সমাপ্তি মিছিলে সামিল হয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ,বিধায়ক দিনেন রায়, শিউলি শাহা ,সেলিমা  খাতুন,তৃনমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নির্মল ঘোষ,তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা, মেদিনীপুর শহর তৃনমূলের সভাপতি বিশ্বনাথ পান্ডব, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, মহিলা তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর সভাপতি মৌ রায় সহ আরো অনেকে।মঙ্গলবারের মিছিলে হাজার হাজার মানুষ সমাগম হয়েছিলেন।


 মিছিলের শেষে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন এই মিছিল প্রমাণ করে আগামী দিনে ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি আসনে  তৃণমূলের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। তিনি শুভেন্দু অধিকারী সম্পর্কে বলেন উনার মত গদ্দার পৃথিবীতে আর কেউ নেই। উনি দলে থেকে যে সম্মান পেয়েছিলেন তা বাংলার মানুষ জানেন। 


উনি বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন জেলে যাওয়ার ভয়ে। তাই বিজেপি নেতাদের মনোরঞ্জন করার জন্য এখন তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছেন। ওর অপপ্রচারের জবাব দিবে স্বাধীনতা আন্দোলনের পিঠ স্থান মেদিনীপুর জেলার মানুষ। কারণ মেদিনীপুর জেলার মানুষ বেইমানদের বিশ্বাস করে না। মুখে ক্ষুদিরাম ভিতরে নাথুরাম এ জিনিস চলতে পারে না। 


কারণ ক্ষুদিরামের মাটি বিদ্যাসাগরের মাটি মাতঙ্গিনী হাজরার মাটি বীরেন্দ্র শাসমলের মাটি কোনদিন গদ্দার দের জায়গা করে দেবে না। এবং তারা বেইমান দের বিরুদ্ধে ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে ছিলেন।তাই বেইমান শুভেন্দু অধিকারী ও তার দল বিজেপির বিরুদ্ধে তৃনমূলের আন্দোলন অব্যাহত থাকবে বলে অজিত মাইতি জানান। 


 তাই স্বাধীনতা আন্দোলনের মাটি মেদিনীপুর শহর থেকে তিনি যেমন শুভেন্দু অধিকারী কে ধিক্কার জানান তেমনি বিজেপিকে ধিক্কার জানান। তিনি বলেন বিজেপি যে নোংরা রাজনীতির খেলা শুরু করেছে তা বাংলার মানুষ কোনদিনই মেনে নেবে না। বিজেপি মিথ্যাচার করছে, কুৎসা অপপ্রচার করছে। কারণ  বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূলের সাথে লড়াই করার ক্ষমতা নেই।


 তাই এভাবে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। তিনি দলীয় কর্মীদের ঐক্যভাবে কাজ করার আহ্বান জানান। যেভাবে বঙ্গ ধ্বনি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন দলের কর্মীরা তার জন্য তিনি দলীয় কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।  সেই সঙ্গে ওই কর্মসূচি সফল হওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি মানুষকে তিনি দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.