হাতুড়ে চিকিতসকের কাছে চিকিতসা করাতে গিয়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ - The News Lion

হাতুড়ে চিকিতসকের কাছে চিকিতসা করাতে গিয়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ




দি নিউজ লায়ন ; হাতুড়ে চিকিতসকের কাছে চিকিতসা করাতে গিয়ে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। সোমবার রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের শিবপুর খোকসা গ্রামের ঘটনা। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতার নাম ভবো বর্মণ(৪৭)। তাঁর বাড়ি ওই এলাকাতেই।


 বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশকর্মীরা ভবোর বাড়িতে গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতার স্বামী রবিরাম বর্মনের দাবি, মঙ্গলবার দুপুরে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন ভবো। এরপর রবিবাম ও পরিবারের লোকেরা তাঁকে একটি টোটোতে চাপিয়ে বিন্দোলহাট এলাকায় বাসেদ আলি নামে গ্রামেরই ওই হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যান। 


এদিন রবিরাম আরো বলেন, “এর আগে আমার স্ত্রী ওই হাতুড়ে চিকিতসকের পরামর্শে ওষুধ খেয়ে সুস্থ হয়েছে। কিন্তু ওইদিন ওই চিকিৎসক আমার স্ত্রীয়ের শরীরে পর পর দুটি স্যালাইন দিতেই স্ত্রীয়ের মৃত্যু হয়। ওই হাতুড়ে চিকিতসকের চিকিতসকের ভুল চিকিতসার জেরেই আমার স্ত্রীয়ের মৃত্যু হয়েছে।” তাঁর অভিযোগ, ওইদিন ভবোর মৃত্যু হতেই ওই চিকিতসক তড়িঘড়ি একটি ছোটগাড়ি ভাড়া করে তাঁর মৃতদেহ বাড়িতে পাঠিয়ে দেন। 


এদিকে মৃতার পরিবারের লোকেরা ওইদিন পুলিশকে কিছু না জানিয়ে গোপনে ওই গৃহবধূর মৃতদেহ সতকার করার তোড়জোড় শুরু করেছিলেন বলে অভিযোগ। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার রায়গঞ্জ মেডিকেলের মর্গে ওই গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্ত করিয়েছে। পুলিশের দাবি, অভিযুক্ত ওই হাতুড়ে চিকিৎসক এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি এই ঘটনায় তদন্তের দাবী জানিয়েছেন স্থানীয়রাও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.