নয়াগ্রাম ব্লকের কুড়চিবনী গ্রামে বঙ্গধ্বনি যাত্রার মিছিল ও পথ সভায় মহিলাদের ব্যাপক ভিড় - The News Lion

নয়াগ্রাম ব্লকের কুড়চিবনী গ্রামে বঙ্গধ্বনি যাত্রার মিছিল ও পথ সভায় মহিলাদের ব্যাপক ভিড়




দি নিউজ লায়ন ; কেন্দ্রের বিজেপি সরকারের প্রবর্তন করা 'নয়া কৃষি আইন ২০২০' কৃষক স্বার্থ পরিপন্থী, দেশের কর্পোরেট এবং মালিক শ্রেণীকে তুষ্ট করার জন্য এই কৃষি আইন চালু করেছে কেন্দ্রের সরকার এই অভিযোগে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে এবং তৃণমূল দলের বেশ কয়েকদিন ধরে চলা বঙ্গধ্বনি যাত্রা সফল সমাপ্তি ঘোষণা করার লক্ষ্যে নয়াগ্ৰামের কুড়চিবনী গ্রামে হল তৃণমূলের মিছিল ও পথসভা। 


ওই মিছিলে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন তৃণমূলের মিছিলটি কুড়চিবনী  মনসা মন্দিরে শুরু হয়ে পুরো গ্রাম পরিক্রমা করার পাশাপাশি একটি পথসভাও অনুষ্ঠিত হয়।  এদিনের পথসভায় তৃণমূল নেতারা কেন্দ্রের কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন বাতিলের দাবি তোলেন। সেই সঙ্গে বিজেপি কে তীব্র ভাষায় আক্রমণ করেন।


তৃণমূল নেতারা বিজেপি মুক্ত জঙ্গলমহল গড়ার জন্য সকলের কাছে আবেদন জানান।মঙ্গলবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় অঞ্চল তৃনমূলের সভাপতি চৈতন্য ধাউড়িয়া,নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির বনভুমি কর্মাধ্যক্ষ ‌সুশান্ত পাত্র, বুথ সভাপতি সুকুমার বারিক, পঞ্চায়েত সদস্যা সুরুবালি বাস্কে সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.