লাক্ষা বোঝাই পিকআপ ভ্যান ছিনতাই
দি নিউজ লায়ন ; লাক্ষা বোঝাই পিকআপ ভ্যান ছিনতাই করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করলো পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নামনাম উজ্জ্বল ওরফে বিমল কুমার মাহাতো ও সঞ্জয় ওরফে ছটু দাস। উজ্জলের বাড়ী ঝাড়খন্ডের পুর্বসিংভুম জেলার চান্ডিল থানার গোলচক্র এলাকায়। সঞ্জয়ের বাড়ী ঝাড়খন্ডের পুর্বসিংভুম জেলার নিমডি থানার আদারডি গ্রামে। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সুত্রে জানাগিয়েছে, গত ১৯ তারিখ ঝাড়খণ্ডের সিমডেগা জেলার কিনকাল গ্রামের বাসিন্দা অনুপ প্রসাদের বাড়ী থেকে একটি লাক্ষা বোঝাই পিকআপ ভ্যান বলরামপুর দিকে আসছিল। সেই সময় বলরামপুর থানার দাতিয়া চেকপোস্টের কাছে ঝাড়খণ্ড দিক থেকে আসা ওই একটি বলেরো গাড়ী পিছু ধাওয়া করে তাদের পথ আটকায়।
বেশ কয়েকজন দুষ্কৃতী এসে ওই লাক্ষা বোঝাই পিকআপভ্যান গাড়ীতে চেপে বসে। এবং চালক ও হেলপারকে ঝাড়খন্ডে যেতে বলেন দুষ্কৃতীরা। কিছু দুর যাওয়ার পর ঝাড়খন্ডের রাঙামাটি গ্রামের কাছে পিকআপভ্যানের চালক ও হেলপারকে জোর করে নামিয়ে দেয় বলে অভিযোগ। এবং লাক্ষা বোঝায় গাড়িটি নিয়ে তারা চম্পট দেয় দুষ্কৃতিরা। এই ঘটনায় গত ২০ তারিখ বলরামপুর থানায় অভিযোগ দায়ের করেন গাড়ীর মালিক অনুপ প্রসাদ।
ঘটনার তদন্ত শুরু করে বলরামপুর থানার পুলিশ। ছিনতাই করতে আসা ওই বোলেরো গাড়ীর রেজিস্ট্রেশন নম্বর ধরে পুরুলিয়ার বরাবাজার থানা এলাকা থেকে বোলেরো গাড়ীটি উদ্ধার করে পুলিশ। এবং দুজনকে গ্রেফতার করে বলরামপুর থানার পুলিশ। চুরি করা লাক্ষা বোঝাই পিকঅ্যাপ ভ্যানটিও উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় আরো যুক্ত রয়েছে কী না তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment