৫০ দাঁতাল হাতির তাণ্ডব
দি নিউজ লায়ন ; বুধবার ভোর রাতে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া দিয়ে কংসাবতী নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার মনিদহ অঞ্চলের মনিদহ, উল্টা,এনায়েতপুর, শালিকা, উপরডাঙা,বাঘেরপুকুর,গুড়গুড়ি পাল সহ প্রায় কুড়ি টি গ্রামে ঢুকে প্রায় ৫০ টি দাঁতাল হাতি তাণ্ডব চালায়।ওই গ্রাম গুলির কফি,আলু সহ বিভিন্ন সবজি চাষের জমিতে গিয়ে প্রচুর ক্ষতি করেছে হাতির দল।
সেই সঙ্গে মাঠে থাকা পাকা ধান মাঠেই নষ্ট করে দিয়েছে।যার ফলে ওই এলাকায় হাতির দল ফসলের প্রচুর ক্ষতি করেছে।তাই ওই এলাকার চাষীরা প্রচুর ক্ষতির মুখে পড়েছেন।সেই সঙ্গে হাতির হামলার আশংকায় ওই এলাকার বাসিন্দারা আতংকের মধ্যে রয়েছেন।যে ভাবে ৫০টি দাঁতাল হাতি ওই এলাকায় এসে তাণ্ডব শুরু করেছে তাতে দুর্ঘটনার আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা।গ্রাম বাসীরা বিষয় টি বনদফতর কে জানিয়েছে।
ওই এলাকার বাসিন্দারা তাদের ফসলের ক্ষতি পূরণ দেওয়ার জন্য বনদফতর কে আবেদন জানিয়েছেন। মেদিনীপুর বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে।সেই সঙ্গে গ্রামবাসীদের ফসলের ক্ষতি পূরণ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। বন দফতর হাতির দলের গতিবিধির উপর নজর রেখেছে বলে জানায়।তা সত্ত্বেও হাতির হামলার আশংকায় আতংকে রয়েছেন ওই গ্রাম গুলির বাসিন্দারা বলে গ্রামবাসীরা জানায়।

Post a Comment