বড়দিনের পর্যটকদের জন্য রাজ্যের উপহার টয়ট্রেনের জয়রাইড
দি নিউজ লায়ন ; বড়দিনের পর্যটকদের জন্য রাজ্যের উপহার টয়ট্রেনের জয়রাইড। নয়মাস পরে খেলনা গাড়ির কুঁ-ঝিকঝিক ধুনে মাতবে পাহাড় রানী দার্জিলিং।এ যেন বড়দিনে পাহাড়ে প্রেমী পর্যটকদের জন্য সান্তাক্লজের ঝাঁপি! খেলনাগাড়ির খবরে উচ্ছ্বসিত দার্জিলিং বেড়াতে আসা পর্যটকেরা।কোভিড নিয়মবিধি মেনে রাজ্যের সবুজ সংকেত মিলেতেই ঘুম থেকে দুটি স্টিম ইঞ্জিন ও একটি ডিজেল ইঞ্জিন ফাস্ট ক্লাস কোচ নিয়ে বৃহস্পতিবার থেকে ছুটছে খেলানা গাড়ি।
সকাল ৯.২৫, বেলা ১২টা ও দুপুর দুটি ফাস্ট ক্লাস কোচ নিয়ে ও ১.৩০টা নাগাদ ভিস্তা ডোম কোচ নিয়ে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত মাঝে ট্যুরিস্ট স্পট গোর্খা মিউজিয়াম ও বাতাসি লুপকে রেখে শুরু হচ্ছে এই জয়রাইড। বুধবার থেকেই ডিএইচআর এর তরফে পর্যটকদের সুবিধার্থে খুলে দেওয়া হয়েছে টিকিট বুকিং কাউন্টার। ডিএইচআর ডিরেক্টর এম নারজেনাড়ি জানান ইতিমধ্যেই উত্তর-পূর্ব রেলকে অনলাইন পরিষেবার চালুর জন্যও আবেদন জানানো হয়েছে।
তবে আপাদত বন্ধ থাকছে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত খেলনা গাড়ির সফর। বৃহস্পতিবার দপ্তরিয় ভাবে উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারীক শুভানন চন্দা জানান বড়দিনের থেকেই এই যাত্রা শুরু করার সবুজ সংকেত দিয়েছে রাজ্য। কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকায় আপদত দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত এই পরিষেবা চালু রাখার কথা হচ্ছে।
পরিস্থিতি বিচার করে ও পর্যটকদের সারা মিললে পরবর্তীতে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত নিত্যদিন টয়ট্রেনের যে পরিষেবা ছিল তা পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্য সরকারের যাবতীয় করোনা বিধি যাত্রীদের মানতে হবে।

Post a Comment