বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার দিবাস্বপ্ন দেখছেন বিজয়বর্গীয় ; জ্যোতিপ্রিয়
দি নিউজ লায়ন ; বিজয়বর্গীয়ের শখ হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার কিন্তু ওর স্বপ্ন দিবাস্বপ্ন কোনোদিন পূরণ হবে না- হাবড়ায় এভাবেই বিজেপিকে তীব্র আক্রমন করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন জ্যোতিপ্রিয় জানান, কৈলাস বিজয়বর্গীয়ের ক্ষমতা কম। দলে ওকে কেউ পাত্তা দেয় না। ওনার এবার শখ জেগেছে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার কিন্তু মমতাই আবার মুখ্যমন্ত্রী হবেন।
ভারতীয় জনতা পার্টিতে কৈলাস বিজয়বর্গীয় কোনো গুরুত্বই নেই। বাংলা এসে বিভ্রান্তি ছড়াচ্ছেন যে কথাগুলো বলছেন সেগুলি সঙ্গে কাজের কোন মিল নেই। সিএএ কেন্দ্রীয় সরকার চাইলেও চালু করা সম্ভব নয়। বিজয়বর্গীয়ের পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও একহাত নেন তিনি।
দিলীপের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ' দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা রয়েছে ক্লাস টু-থ্রির ওকে নিয়ে কিছু বলবো না। ভারতীয় জনতা পার্টি শূণ্য হয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা নেই বলেই মানুষকে মেরে দাও গুলি করে দাও ভুলভাল মন্তব্য করেন। মে মাসে দেখবেন এয়ারপোর্ট এর মধ্যে চলে গিয়েছেন বাংলা ছেড়ে বেরিয়ে যেতে হবে দিলীপ ঘোষকে।

Post a Comment