জঙ্গলমহল থেকে বিজেপিকে উতখাত করার ডাক দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো
দি নিউজ লায়ন ; রবিবার বঙ্গধ্বনি অভিযান কর্মসূচি সফল করে তোলার জন্য স্ত্রী নিয়তি মাহাতো ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের লোহামেলিয়া ,পাটাশিমুল, জিতুশোল সহ বেশ কয়েকটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং তাদের হাতে রাজ্য সরকারের ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো।
ছত্রধর মাহাতো গ্রামে গ্রামে গিয়ে মানুষদের কাছে গিয়ে তাদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন। তিনি গ্রামবাসীদের বলেন আপনারা মমতার পাশে থাকুন আপনাদের পাশে রয়েছে মমতা। আপনারা ভুল করেও বিজেপির পাতা ফাঁদে পা দিবেন না। লোকসভা নির্বাচনে আপনাদের কে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলবিজেপি। আপনারা বিজেপি নেতাদের প্রশ্ন করুন লোকসভা নির্বাচনের পর তারা কি কাজ করেছে।
অথচ রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১১ সাল থেকে জঙ্গলমহলের উন্নয়নে একাধিক প্রকল্প এর কাজ করেছেন মুখ্যমন্ত্রী। আগে এই এলাকার রাস্তা ঘাটে মানুষ চলাচল করতে পারত না। এখন রাস্তাঘাটে মানুষ চলাচল করতে পারছে। চকচকে রাস্তাঘাট হয়েছে। গ্রামে গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে গিয়েছে। পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মানুষ বিনামূল্যে রেশনের চাল পাচ্ছেন।
রাজ্যের প্রতিটি মানুষ স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড পাবেন। যার ফলে দরিদ্র মানুষ চিকিৎসার জন্য উপকৃত হবেন ।তিনি বলেন জঙ্গল মহল থেকে বিজেপিকে উৎখাত করতে হবে ।তার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। আপনারা বিজেপিকে জঙ্গলমহল থেকে হটানোর শপথ নিন ,উন্নয়নের দায়িত্ব মমতাকে দিন। প্রতিটি বাড়িতে গিয়ে তিনি রাজ্য সরকারের সাফল্য তুলে ধরেন এবং রিপোর্ট কার্ড তুলে দেন।
ছত্রধর মাহাতো গ্রামবাসীদের বলেন আমি আপনাদের পাশে আছি আগামী দিনেও আপনাদের পাশে থাকবো। কোন অশুভ শক্তি আপনাদের ক্ষতি করতে পারবে না তাই একের পর এক গ্রামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি চোষে বেড়াচ্ছেন। সেইসঙ্গে জনসংযোগ বৃদ্ধি করছেন। ছত্রধর মাহাতোর পাশাপাশি গোপীবল্লভপুর এক ব্লকের ধর্মপুর এলাকায় তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু ওই ব্লকের তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ কে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড গ্রামবাসীদের হাতে তুলে দেন।
গ্রামবাসীরা তৃণমূলের পাশে রয়েছেন আগামী দিনেও তৃণমূলের পাশে থাকবেন বলে তৃণমূল নেতাদের জানান। লোকসভা নির্বাচনে বিজেপি ভুল পথে পরিচালিত করেছিল তাই বহু মানুষ বিজেপি করলেও তাদের মন পড়েছিল তৃণমূলের দিকে তাই এখন অত্যাচারী স্বৈরাচারী বিজেপিকে বিদায় জানানোর জন্য গ্রামবাসীরা বঙ্গধ্বনি কর্মসূচীতে শামিল হয়েছেন বলে সুমন সাহু জানান। তিনি আগামী দিনে এই গোপীবল্লভপুর এলাকা থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দেন।
অপরদিকে ঝাড়গ্রাম পৌরসভার প্রশাসক তথা ঝাড়গ্রাম শহর তৃণমূল এর সভাপতি প্রশান্ত রায় ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সহ-সভাপতি শিবেন্দ্রবিজয় মল্লদেব ও জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাসকে নিয়ে রবিবার লালগড় থানার রামগড় এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি কি উন্নয়ন মূলক কাজ করেছে তা গ্রামবাসীদের বিস্তারিতভাবে তিনি জানান।
সেই সঙ্গে গ্রামবাসীদের হাতে রাজ্য সরকারের ১০ বছরের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড গ্রামবাসীদের হাতে প্রশান্ত রায় তুলে দেন।প্রশান্ত রায় বলেন গ্রামবাসীরা এখনো তৃণমূলের পাশে রয়েছে। বিজেপি হাজার চেষ্টা করলেও তৃণমূলকে রুখতে পারবে না। আগামী বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার চারটি আসনে তৃণমূলের প্রার্থীরা জয়লাভ করবে।
এছাড়াও গোপীবল্লভপুর এর বিধায়ক চূড়ামণি মাহাতোর নেতৃত্বে সাঁকরাইল ব্লকের রগড়া ও গোপীবল্লভপুর ২ ব্লকের পেটবিন্ধি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরে গ্রামবাসীদের হাতে রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়। বিধায়ক চূড়ামণি মাহাতো সহ তার সাথে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি শান্তনু ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এভাবেই ঝাড়গ্রাম জেলা জুড়ে তৃণমূলের নেতা ও কর্মীরা গ্রামের মানুষের কাছে গিয়ে রবিবার তাদের হাতে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দিচ্ছেন। যার ফলে খুশি জঙ্গলমহলের বাসিন্দারা।

Post a Comment