পশ্চিম মেদিনীপুরের দাসপুরে জোড়া দুর্ঘটনায় নিহত ১, জখম ১৫
দি নিউজ লায়ন ; একইদিনে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে জোড়া দুর্ঘটনায় মৃত্যু হল একজনের জখম অন্তত ১৫। বুধবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে মাল বোঝাই ট্রাক ও যাত্রবাহী বাস। ঘটনাটি ঘটেছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর-২ ব্লকের খুকুড়দহ জানা পাড়া এলাকায়। বুধবার সকাল নাগাদ হাওড়া গামী একটি যাত্রী বোঝাই বাসকে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দিয়ে উল্টে যায় সেই ট্রাকটি।
ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসের ভেতর থাকা একাধিক যাত্রী। এর সাথে ট্রাকের চালক ও খালাসী দুজনেই গাড়ির মধ্যে আটকে যায়। যার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় জেলার ব্যাস্ততম ঘাটাল পাঁশকুড়া সড়কে। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। প্রায় ১৫ জন বাস যাত্রী আহত হয়েছে। ৫ জনের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
অন্যদিকে, কয়েক ঘণ্টার মধ্যে দাসপুর থানার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের মাঝে পীরতলা এলাকায় এক বাইক আরোহীর সাথে স্কুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।যার ফলে দুই গাড়ির চালক গাড়ি সমেত রাস্তার উপর ছিটকে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বাইকও স্কুটি গাড়ির আরোহীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার বাবুরা স্কুটি গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম মনোজিৎ চট্টোপাধ্যায়, তাঁর বয়স ৪৫ বছর,তার বাড়ি দাসপুর থানার রাজনগর গ্রামে।

Post a Comment