উলেন রায়ের মরদেহ পরিবারের হাতে তুলে দিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল
দি নিউজ লায়ন ; বিজেপির মিছিলে মৃত্যু উলেন রায়ের মরদেহ পরিবারের হাতে তুলে দিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল।বিজেপির দলীয় রাজনৈতিক স্বার্থে ভিত্তিহীন দাবির কারনে মৃত রাজবংশী পরিবারটিকে চূড়ান্ত হেনস্থা হতে হলো- ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী গৌতম দেব।
গত ৭ই ডিসেম্বর বিজেপির উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে। মিছিলে সামিল গাজলডোবার মান্তধরির বাসিন্দা মধ্যবয়স্ক উলেন রায়ের মৃত্যু ঘটে। এদিন রাতেই তরিঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভিডিওগ্র্যাফির মাধ্যমে পরিবারের লোকের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে সাফ উঠে আসে মিছিলে একেবারে কাছ থেকে জিরো লেভেলে ছররাগুলি লেগেই মৃত্যু হয়েছে তার।
তবে বিজেপি দ্বিতীয় বার ময়নাতদন্তের দাবি তুলে রাজনৈতিক কাজিয়া খাড়া করে। মঙ্গলবার জলপাইগুড়ি সিজেএম আদালত দ্বিতীয়বার ময়নাতদন্তের আর্জি খারিজ করে দেয়।বুধবার আদালতের নির্দেশ মতো মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এদিন মন্ত্রী গৌতমদেব ঘটনা প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে বলেন-শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ১০দিন পরিবারের হাতে মরদেহ দেওয়া হয়নি।
শেষমেশে মঙ্গলবার বিজেপি আদালতে স্বীকার করে নেয় প্রথম দফায় ময়নাতদন্তের রিপোর্ট সন্তোষজনক।অহেতুক একজন মৃত মানুষকে নিয়ে এতদিন ব্যাপী বিজেপি নগ্ন রাজনীতি করে চললো। মৃত ব্যক্তির পররিবারের অসহায়তা উৎকন্ঠাকে নিয়ে রাজনীতির করলো তা অত্যন্ত বেদনাদায়ক।
মন্ত্রী জানান রাজ্য সরকারের তরফে আমরা সর্বতোভাবে উলেন রায়ের পাশে আছি। তাদের যেকোনোরকম সমস্যায় রাজ্য সরকার পাশে থাকবে। সৎকার্যের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মন্ত্রী নিজে যাবেন মৃত উলেন রায়ের পরিবারের সঙ্গে দেখা করতে।

Post a Comment