পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে চায় পাহাড়
দি নিউজ লায়ন ; দিদিকে মুখ্যমন্ত্রী করে পাহাড়ের উন্নয়নই লক্ষ পাহাড়বাসী। বিমল গুরুংয়ের সঙ্গে থেকে তৃণমূলকে সমর্থন এনসিপি-র। বুধাবর শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে জানান এনসিপি এর সভাপতি ফাইজল আহমেদ। এদিন সংবাদমাধ্যমের সম্মুখে বিনয় তামাং ও অনিত থাপার দুর্নীতির ভাড়ার তুলে ধরেন তিনি।
বিনয় ও অনিত জিটিএন নামে আসা কোটি কোটি টাকা নয়ছয় করেছে। তারা অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ করেছেন কিন্তু সেই টাকা পাহাড়ের উন্নয়নের কাজে না লাগিয়ে আত্মসাত করেছে জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং ও অনিত থাপা।
পাহাড়ে ৩০০০ও শিলিগুড়িতে মোট ৮০০০সমর্থক রয়েছে তাদের। তৃণমূলের সমর্থনে প্রয়োজনে এনসিপি নিজস্ব প্রার্থীপদ প্রত্যাহার করবে বলে জানান তিনি বলে এদিন সাফ জানিয়ে দেয় এনসিপি।

Post a Comment