হাওড়া রামপুরহাট রুটে ব‍্যহত ট্রেন চলাচল - The News Lion

হাওড়া রামপুরহাট রুটে ব‍্যহত ট্রেন চলাচল




দি নিউজ লায়ন ;  দীর্ঘ আট মাস করোনা মহামারীর জেরে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। বুধবার থেকে হাওড়া রামপুরহাট রুটে ফের শুরু হয়েছে ট্রেন চলাচল পরিষেবা। ট্রেনের চাকা রেললাইনে গড়াবার আগেই রেল দফতরের কর্মীরা রেল লাইন ঠিক আছে কিনা তা খতিয়ে দেখার জন্য নজরদারি চালাচ্ছিল। 


সেই সময় তাদের নজরে আসে রামপুরহাট থেকে হাওড়া মুখী ডাউন লাইনে প্রান্তিক স্টেশনের কাছে সামান্য ফাটল রয়েছে। আপলাইনে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। এরপর দ্রুত লাইনের ফাটল মেরামত করা হয়। রেল দফতর সূএে খবর, আপাতত ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.