কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিতে দিদি্য চোখ নষ্ট করে দিল ভাই
দি নিউজ লায়ন ; কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিতে দিদিকে অন্ধ করে দেওয়ার পরিকল্পনা ভাইয়ের। বাঁশ দিয়ে পিটিয়ে চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠলো ভাইয়ের বিরুদ্ধে। এই হামলায় ওই মহিলার ডান চোখে নষ্ট হয়ে গিয়েছে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে। চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের দেবোকিপুর গ্রামে। এই হামলার ঘটনায় আক্রান্ত মহিলা তার ভাই ও ভাইয়ের পরিবারের বিরুদ্ধে ইংরেজবাজার থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, আহত দিদির নাম নিভা সরকার(৪০)। অভিযুক্ত ভাই বিপদ মন্ডল তার স্ত্রী রিঙ্কু মন্ডল এবং তাদের দুই ছেলে জিতেন মন্ডল, রাম মন্ডল। এই চারজনের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন আক্রান্ত মহিলা।
পুলিশকে অভিযোগে আক্রান্ত ওই মহিলা জানিয়েছেন, তাদের পৈত্রিক ১৬ বিঘা জমি রয়েছে। যার বর্তমান মূল্য প্রায় কোটি টাকা। কিন্তু সেই জমি থেকে একটি অংশ তার দিদি নিভা সরকারকে দিবে না ভাই বিপদ মন্ডল। এই বিষয়ে নিভাদেবী সেই জায়গার সমান ভাগ করতে চেয়েছিলেন। দিদির এই প্রস্তাবে ভাই রাজি না হাওয়াই প্রতিবাদ করেন নিভাদেবী।
অভিযোগ, ভাই এবং তার ভাইয়ের পরিবার মঙ্গলবার সকালে দিদির বাড়িতে ঢুকে হামলা চালায়। শুধু তাই নয়, বাঁশ দিয়ে দিদির ডান চোখে আঘাত করে।মাটিতে ফেলে দিদিকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরি ছুটে এসে আহত ওই মহিলাকে উদ্ধার করে। পরে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

Post a Comment