দিপালী বিশ্বাস বিজেপিতে যোগ দিতেই গাজোলে বিজেপি ছাড়ার হিড়িক
দি নিউজ লায়ন ; গাজোলের তৃণমূল বিধায়ক দিপালী বিশ্বাস বিজেপিতে যোগদান করতে শুরু হয়েছে গোটা ব্লক জুড়ে অসন্তোষ। আর এই ক্ষোভের আঁচ পড়লো মঙ্গলবার। গাজোল ব্লকের করকচ গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের এক নির্বাচিত সদস্য লক্ষী সোরেন ২০০ জন কর্মী নিয়ে তৃণমূলে যোগদান করলেন। এদিন দুপুরে গাজোলের তৃণমূলের ব্লক কার্যালয় দলের গাজোল ব্লক যুব সভাপতি রাজকুমার সরকারের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সেখানে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের হাতে তৃণমূলের ঝাণ্ডা তুলে দেন দলের যুবনেতা রাজকুমার সরকার। একই সঙ্গে বিজেপি ছেড়ে আসা লক্ষ্মী সোরেনের স্বামী লক্ষীরাম হেমব্রম এদিন তৃনমূলে যোগদান করলেন। আদিবাসী অধ্যুষিত গাজলের করকোচ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল শক্তি বৃদ্ধি করলো। বিজেপি ছেড়ে আসা পঞ্চায়েত সদস্য লক্ষী সোরেন বক্তব্য , গাজোলের বিধায়ক দীপালি ক্ষমতালোভী।
তিনি যে এতদিন অত্যাচার করেছিলেন, সেটা এখন বিজেপিতে গিয়ে করবেন। আমরা এই ধরনের মানুষকে কখনোই মেনে নিতে পারব না। তাছাড়াও মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই তার দলে সৈনিক হিসেবে সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছি। শুধু লক্ষী সোরেন নয় বিজেপির অন্দরের খবর, দিপালী বিশ্বাস দলে যোগ দেওয়ায় তীব্র অসন্তোষ ছরিয়েছে ব্লক স্তর থেকে একেবারে সাধারণ নেতাকর্মীদের মধ্যে।
তাদের অভিযোগ, দিপালীকে নেয়ার আগে তাদের সঙ্গে কোনো রকম আলোচনা করেনি নেতৃত্ব। তাদের কোনো আপত্তি আমল দেয়া হয়নি। তাই আগামী দিনে তারা বিজেপিতে থাকবেন কিনা তা নিশ্চিত নয়। তৃণমূল সূত্রের খবর, বহু বিজেপি নেতা কর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ করছেন তৃণমূলে যোগ দেওয়ার জন্য। বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে আগামী দিনে গাজোল মালদা জেলা জুড়ে বহু বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দেবেন বলে দাবী তৃণমূল নেতৃত্বের।

Post a Comment