কোভিড পরিস্থিতিতে পুন্যাথিদের সুবিধার জন্য নতুন অ্যাপ নিয়ে এল দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসন - The News Lion

কোভিড পরিস্থিতিতে পুন্যাথিদের সুবিধার জন্য নতুন অ্যাপ নিয়ে এল দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসন




দি নিউজ লায়ন ;  কোভিড পরিস্থিতিতে পুন্যাথিদের যাতায়াতের সুবিধার জন্য নতুন অ্যাপ নিয়ে এল দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসন। বাস,ভেসেল থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সব খবর পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। অ্যাপের নাম pilgrims transport management system। গঙ্গাসাগরের দিকে কোন বাস জাবে,ভেসেল পাওয়া যাবে সব জানা যাবে এর মাধ্যমে। 


বৃহস্পতিবার এই পরিষেবার উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক পি উলগানাথন। এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ। এবারের গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব ও দূষণ মুক্ত করে তুলতে বদ্ধ পরিকর জেলা প্রশাসন। প্রায় ৩০০ জন সাফাইকর্মী এদিনই সাগর সৈকত পরিষ্কার করার কাজ শুরু করেন। জেলা শাসক বলেন,সিসিটিভি ও ড্রনের মাধ্যমে মুড়ে ফেলা হবে গঙ্গাসাগর। 


এক হাজারটি ক্যামেরা ও ২৫ টি ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। করোনা আবহে বাড়িতে বসেই গঙ্গাসাগরের জল ও কপিলমুনির প্রসাদ পেতে পারেন তার জন্য ই স্নান সামগ্রির বুকিং শুরু হয়ে গিয়েছে। ১৫০টাকার বিনিময়ে যে কেউ এই সামগ্রি অর্ডার করতে পারবেন। গঙ্গাসাগরের ওয়েবসাইটে গিয়ে বুকিং করা যাবে। তিনদিনের মধ্যে তা পৌঁছে যাবে মানুষের কাছে। সুরক্ষার বিষয়ে সতর্ক দৃষ্টি নিচ্ছে প্রশাসন। সাগর সঞ্চার নামে একটি পরিষেবা চালু হচ্ছে মেলায়। এর মাধ্যমে প্রত্যেকের কাছে ওয়াই টকি থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.