গম্ভীরা গানের মাধ্যমে মানুষকে সচেতন করতে "দুয়ারে সরকার" - The News Lion

গম্ভীরা গানের মাধ্যমে মানুষকে সচেতন করতে "দুয়ারে সরকার"




দি নিউজ লায়ন ;  গম্ভীরা গানের মাধ্যমে মানুষকে সচেতন করতে "দুয়ারে সরকার" প্রচার শুরু করলো গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। শুক্রবার গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুয়ারে সরকার প্রকল্পের পরিষেবার কাজ শুরু হয়। এদিন সকাল থেকেই গয়েশবাড়ি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংশ্লিষ্ট এলাকার বহু মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা পেতে ভীয় করেন। উপস্থিত ছিলেন গয়েশ বাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নাইমা খাতুন , স্থানীয় তৃণমূল নেতা মিরাজুল বসনি , প্রাক্তন সদস্য আবু সুফিয়ান প্রমূখ।


দুয়ারের সরকার পরিষেবার মাধ্যমে এদিন স্বাস্থ্যসাথী , কন্যাশ্রী,  রূপশ্রী সহ মোট আটটি প্রকল্পের ফ্রম দেওয়ার কাজ শুরু করা হয়। বিভিন্ন পরিষেবা পেতে বহু মানুষকে এতদিন নানা সমস্যায় পড়তে হচ্ছিল। এদিন এই শিবিরে গম্ভীরা গানের প্রচারের মাধ্যমে সমস্যা সমাধানের কথা তুলে ধরা হয়। গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নাইমা খাতুন বলেন , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য বহু সরকারি প্রকল্প গড়ে তুলেছেন। এবার নতুন করে শুরু হয়েছে দুয়ারে সরকার। 


এই পরিষেবা পেতে এদিন বহু মানুষ ভিড় করেছিলেন। সংশ্লিষ্ট পঞ্চায়েতের উদ্যোগে গয়েশবাড়ি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে। দুয়ারের সরকার পরিষেবার মাধ্যমে সমস্ত প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে এখন থেকে দেওয়ার ব্যবস্থা করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.