৬০ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করল বাম কৃষক সংগঠন - The News Lion

৬০ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করল বাম কৃষক সংগঠন




দি নিউজ লায়ন ; দিল্লির  কৃষক আন্দোলন এর ঢেউ আছড়ে  পড়ল পশ্চিম মেদিনীপুর জেলায়।শুক্রবার দিল্লীর  কৃষক আন্দোলন কে সমর্থন জানিয়ে মেদিনীপুর সদর ব্লকের কেরানিচটি  এলাকায় ৬০নম্বর জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে  বিক্ষোভ কর্মসূচী  পালন করলো বামপন্থী কৃষক সংগঠন গুলি।যার ফলে ৬০নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল  বন্ধ হয়ে যায়।


রাস্তার দুই ধারে  সারিবদ্ধ  ভাবে প্রচুর গাড়ী  দাঁড়িয়ে যায়।পথ অবরোধের খবর পেয়ে  ঘটনা স্থলে যায় কতোয়ালি থানার পুলিশ।পুলিশ আন্দোলন কারী  বামপন্থী কৃষক সংগঠন  এর নেতাদের  সাথে কথা বলে ৬০নম্বর জাতীয় সড়ক থেকে  পথ অবরোধ  তুলে দেয়।পথ অবরোধ উঠে যাওয়ার পর  ৬০নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল শুরু হয়।তবে বেশ কিছুক্ষণ পথ অবরোধ থাকায় ঐ  এলাকায়  যান জট  সৃষ্টি হয়।


তবে পুলিশের চেষ্টায় ধীরে ধীরে পরিস্থিতি  সাভাবিক হয়। তবে বামপন্থি কৃষক  সংগঠন  গুলির দাবি কৃষক  সংগঠন  গুলির দাবি মেনে কৃষি বিল বাতিল করতে হবে।তা না হলে আগামীদিনে তারা দেশ জুড়ে আন্দোলন  শুরু করবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.