ঝাড়গ্রাম শহরে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচী - The News Lion

ঝাড়গ্রাম শহরে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচী




দি নিউজ লায়ন ; মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহরে বঙ্গধ্বনি যাত্রা  কর্মসূচি উপলক্ষে মিছিল  করল তৃণমূল কংগ্রেস। এই মিছিলটি ঝাড়গ্রাম জেলা শহরের রুপছায়া সিনেমা হল থেকে বেরিয়ে পাঁচমাথা মোড় হয়ে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে ।এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু ,তৃনমূলের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি প্রশান্ত রায়,তৃনমূলের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক  দেবাশীষ চৌধুরী , তৃণমূলের কোঅডিনেটর উজ্জ্বল দত্ত সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।  


মিছিল শেষে তৃনমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু বলেন  বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি সফল হয়েছে।তাই দলের পক্ষ থেকে তিনি ঝাড়গ্রাম জেলা বাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।  শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে  তিনি বলেন এর  কোন প্রভাব পড়বে না। আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ও তার দল বিজেপি কে ঝাড়গ্রাম জেলার মানুষ উপযুক্ত শিক্ষা দিবেন। 


তৃণমূলের কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত বলেন কোনো আতঙ্কবাদী দলকে জঙ্গলমহলের মানুষ জায়গা করে দেবে না। জঙ্গলমহলের মানুষ শান্তিপ্রিয়। তারা শান্তি ও উন্নয়ন ছাড়া অন্য কোন বোঝেনা ।তাই বিজেপি হাজার চেষ্টা করলেও জঙ্গলমহলে কোনো অশান্তি সৃষ্টি করতে পারবেনা। জঙ্গল মহলের মানুষ তৃণমূলের পাশে রয়েছে, আগামী দিনেও থাকবে। তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো বলেন জঙ্গলমহলের মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে শুভেন্দু অধিকারী কে বুঝে নেবেন। আগামী দিনেশুভেন্দু অধিকারী বুঝতে পারবেন মাহাতো রা কি জিনিস। 


সেইসঙ্গে ছত্রধর মাহাতো শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন ২০০৮ সালে যখন গোটা জঙ্গলমহল সন্ত্রাস সৃষ্টি হয়েছিল তখন তিনি কোথায় ছিলেন। তিনি কি তখন জঙ্গলমহলের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। যখন সিপিএমের হার্মাদরা ক্যাম্প করে নির্বিচারে গুলি করে  মানুষ খুন করেছিল তখন তিনি কোথায় ছিলেন।


 সেই সঙ্গে তিনি বলেন তিনি দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। দল ওকে শুভেন্দু অধিকারি তৈরি করেছিল। আজকে সেই শুভেন্দু অধিকারী দলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। জঙ্গলমহলের মানুষ শুভেন্দু অধিকারী কে উপযুক্ত জবাব দেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.