বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের পিংলা শাখায় চুরি
দি নিউজ লায়ন ; মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় বিদ্যাসাগর কো-অপারেটিভ ব্যাংকের পিংলা শাখায় চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে ব্যাংকের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সাথে সাথে তারাখবর দেয় পিংলা থানার পুলিশকে।খবর পেয়ে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।
তবে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে সকালবেলায় কপাট খুলতেই এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাগজপত্র, পাশাপাশি নথিপত্র রাখার আলমারি খোলা অবস্থায় রয়েছে,বেশ কিছু মূল্যবান নথিপত্র খোয়া গিয়েছে। তবে এখনই টাকার অংক বলা যাচ্ছে না।ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ।

Post a Comment