৮৭ ঘণ্টারও কম সময় বিশ্ব ভ্রমণ - The News Lion

৮৭ ঘণ্টারও কম সময় বিশ্ব ভ্রমণ

 


দি নিউজ লায়ন;       অবিশ্বাস্য বিশ্বরেকর্ড আমিরশাহীর তরুণীর।  সারা পৃথিবীর সাতটি মহাদেশে ঘুরতে তাঁর লাগল ৮৭ ঘণ্টারও কম সময়! অর্থাৎ সাড়ে তিন দিনের সামান্য বেশি সময়।     গত ফেব্রুয়ারিতে খাওলা এইরোমেইথি নামের এক তরুণী এই অনন্য কীর্তি গড়লেও অবশেষে বুধবার ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে’র তরফে মিলল স্বীকৃতি। সারা পৃথিবী ঘুরতে তাঁর সাকুল্যে লেগেছে ৩ দিন ১৪ ঘণ্টা ৪৬ মিনিট ৪৮ সেকেন্ড! যা বিশ্বরেকর্ড। স্বীকৃত, স্বীকৃতিহীন সব মিলিয়ে ২০৮টি দেশে গিয়েছেন তিনি। অবশেষে ১৩ ফেব্রুয়ারি সিডনিতে এসে শেষ হয় খাওলার বিশ্ব পরিভ্রমণ। 


কেন হঠাৎ এমন ভ্রমণের শখ হল তাঁর? তরুণী জানিয়েছেন, ‘‘সংযুক্ত আরব আমিরশাহীতে প্রায় দু’শোটি দেশের মানুষের বাস। আমি চেয়েছিলাম তাঁদের দেশে যেতে ও তাঁদের সংস্কৃতি, ঐতিহ্যকে বুঝতে।’’ তাঁর কথায়, ‘‘আমি গোটা পৃথিবীকে দেখাতে চেয়েছিলাম অন্য সব দেশের মতো আমার দেশের মানুষও অভূতপূর্ব সব রেকর্ড গড়তে পারে।’’ খাওলার কথায়, ‘‘বেশ কঠিন ছিল ব্যাপারটা। 


বারবার বিমান বদল করতে হচ্ছিল। সত্যি বলতে কী অনেকবারই মনে হয়েছিল এখানেই থেমে যাই। বাড়ি ফিরি। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে লক্ষ্যে পৌঁছনোর সংকল্পে অটল থেকেছি। অবশ্যই আমার পরিবার ও বন্ধুদের এজন্য বিরাট কৃতিত্ব প্রাপ্য। ওঁরা সাহস না জুগিয়ে গেলে আমি সফল হতে পারতাম না।’’     সংযুক্ত আরব আমিরশাহী বহু বিশ্বরেকর্ড গড়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.