আজই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্বাদের ‘চিকেন সিক্সটি ফাইভ’
উপকরন
হাড় ছাড়া মুরগির মাংস – হাফ কেজি
টকদই – ১ কাপ
হলুদ গুঁড়ো – আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
ধনে গুঁড়ো – আধ চা চামচ
কারি পাতা – ৫/৬ টি
কাঁচামরিচ – ৮/৯ টি
গোলমরিচের গুঁড়ো – আধ চা চামচ
আদা বাটা – ২ চা চামচ
রসুন বাটা – ২ চা চামচ
লেবুর রস – ১ টেবিল চামচ
ডিম – ২ টি
কর্নফ্লাওয়ার – ৩ টেবিল চামচ
তেল – পরিমাণ মতো
লবণ – পরিমাণ মতো
প্রনালী :
প্রথমে মাংস ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল জরিয়ে নিন। এরপর এতে গোল মরিচ, আদা ও রসুনবাটা, লেবুর রস ও কর্নফ্লাওয়ার দিয়ে চিকেন ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখুন ১-২ ঘণ্টা। প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল দিয়ে গরম করে অল্প করে মাংস ছেড়ে ভালো করে ভেজে তুলুন। একটি বাটিতে টকদই নিয়ে এতে হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে ভালো করে ফেটিয়ে রাখুন।
আরেকটি প্যানে সামান্য তেল দিয়ে কারি পাতা দিয়ে ভেজে নিন। এরপর এতে কাঁচালঙ্কা ফালি দিন এরপর ভালো করে ভেজে নিয়ে এতে দইয়ের মিশ্রণ দিয়ে লবণ দিয়ে জ্বাল দিন। মিশ্রণ ফুটে উঠলে এতে ভাজা মাংস দিয়ে দন। একেবারে ঝোল মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার ‘থাই চিকেন সিক্সটি ফাইভ’ ।

Post a Comment