প্রায় কুড়ি লাখ ডলারে বিক্রি হল দুই বছর বয়সী মেয়ে পায়রাটি - The News Lion

প্রায় কুড়ি লাখ ডলারে বিক্রি হল দুই বছর বয়সী মেয়ে পায়রাটি

 


দি নিউজ লায়নঃ  নিউ কিম নামক দুই বছর বয়সী মেয়ে পায়রাটিকে সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল। এই বিশেষ প্রজাতির পায়রার কাজ হল ওড়ার প্রতিযোগিতায় অংশ নেয়া। সাধারণত পায়রাগুলোকে এক শ থেকে এক হাজার দূরত্বের কোন স্থানে ছেড়ে দেয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। মোটা অংকের অর্থ মিলবে তার মালিকের।


রোববার অনুষ্ঠিত এক নিলামে প্রায় কুড়ি লাখ ডলার দাম হেঁকে পায়রাটি কিনে নিয়েছেন চীনের একজন ধনী ব্যক্তি। এটি অবশ্য কোন সাধারণ পায়রা নয়। নিউ কিম একটি বিশেষ প্রজাতির পায়রা। যার পরিচয় ‘রেসিং পিজন’ হিসেবে। আর এটি ছিল রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড।  পায়রাদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়। 


 নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ কটি প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে।  নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার, এই বিপুল পরিমাণ অর্থে পায়রাটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত।  যে চীন ধনাঢ্য ব্যক্তি তাকে কিনেছে তার শখ হল রেসিং পিজন সংগ্রহ করা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.