ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ - The News Lion

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩



 ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে তিনজনকে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে বর্ধমান থানা এলাকায়। ধৃতদের নাম সাহেব বণিক, শেখ সাদ্দাম ওরফে রাজ ও শেখ সাহিল। শক্তিগড় থানার বড়শুলের আনন্দপল্লিতে সাহেবের বাড়ি।


 শক্তিগড় থানারই প্যামড়াতে সাদ্দামের বাড়ি। বর্ধমান শহরের তেলমারুইপাড়ায় সাহিলের বাড়ি। পুলিস জানিয়েছে, রবিবার গভীর রাতে বর্ধমান থানার বেচারহাটে জাতীয় সড়কের পাশে একটি হিমঘরের কাছে নির্জন জায়গায় ৯-১০ জন জড়ো হয়েছিল।


 খবর পেয়ে পুলিস সেখানে হানা দেয়। পুলিসকে দেখতে পেয়ে তারা দৌড় শুরু করে। তাড়া করে পুলিস ৩ জনকে ধর। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে লোহার রড, লাঠি, বাইকের চেন প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। জাতীয় সড়কে যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় তারা জড়ো হয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.