একসঙ্গে একাধিক বিরল প্রজাতির পেঁচা উদ্ধার শান্তিপুরে - The News Lion

একসঙ্গে একাধিক বিরল প্রজাতির পেঁচা উদ্ধার শান্তিপুরে


দি নিউজ লায়ন: একসঙ্গে একাধিক বিরল প্রজাতির পেঁচা উদ্ধার শান্তিপুরে। রবিবার শান্তিপুর পৌরসভা এলাকার জলেশ্বর তেলিপাড়া এলাকার বাপি সাধুখাঁর বাড়ি থেকে উদ্ধার হয় সাতটি বিরল প্রজাতির পেঁচা। বাড়ির এক সদস্য বলেন, বাড়িতে দীর্ঘদিন কেউ না থাকাতে বাড়ির ছাদে বাসাবাঁধে পেঁচা গুলি।


 হঠাৎই আজ বাড়ির সদস্যরা লক্ষ্য করে একাধিক বিড়ল প্রজাতির পেঁচা গুলিকে। এরপরে বাড়ির লোকজন বনদপ্তরকে খবর দিলে বনদপ্তরের কর্মীরা এসে খাঁচা বন্ধি করে উদ্ধার করে নিয়ে যায় ওই বিরল প্রজাতির পেঁচা  গুলিকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.