চা পানের পাঁচটি ক্ষতিকর প্রভাব - The News Lion

চা পানের পাঁচটি ক্ষতিকর প্রভাব

 


দি নিউজ লায়নঃ   চা যে কতরকম হয়, তার কোনও অন্ত নেই। চিনি ছাড়া লিকার চা, চিনি দেওয়া লিকার চা, দুধ চা। আদা বা গোল মরিচ দেওয়া চা-ও আছে। এখন আবার মশলা চায়ের রমরমা চলছে। চা গোটা ভারতকে এক সূত্রে গেঁথে রেখেছে। সবাই জানে, ভারতের চায়ের বিদেশেও বিপুল কদর। শরীর ম্যাজম্যাজ করলে এক কাপ গরম চায়ের মতো ভাল ওষুধ আর নেই।  তবে এমন ভাল একটা পানীয়েরও অনেক ‘সাইড এফেক্টস’ আছে। যেমন


চায়ে প্রচুর ক্যাফিন থাকে। চায়ের ডাইইউরেটিক এফেক্ট-ও আছে, মানে, চা খেলে মূত্র নিঃসরণ বেড়ে যায়। ক্যাফিনে ঘুমের ব্যাঘাত হয়, ক্যাফিন উদ্বেগ বাড়ায়, হার্ট-রেট বাড়িয়ে দেয়, শরীরে ও মনে একরকম অস্থিরতা এনে দেয়। ক্যাফিন পাকস্থলীতে একধরনের অ্যাসিড তৈরির জন্যও দায়ী। যা হৃদযন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।  প্রেগন্যান্সির ক্ষেত্রেও সমস্যা তৈরি করে অতিরিক্ত চা পান। সেখানেও অবশ্য দায়ী ওই ক্যাফিনই। 


অন্তঃসত্ত্বা অতিরিক্ত চা পান করলে তাঁর গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়। সে জন্য চিকিৎসকেরা প্রেগন্যান্টদের চা পান করতে নিষেধই করেন।চা-য়ে থিয়োফাইলিন নামের একরকম রাসায়নিক পাওয়া যায়, যা কোষ্ঠকাঠিন্যের জন্য দায়ী।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.